এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরে একদিনে জোড়া সংঘর্ষ, নিহত মেজর সহ ৪ সেনা জওয়ান, খতম ৪ জঙ্গি

শ্রীনগর: একদিনে জোড়া সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর। একদিকে, সকালে বান্দিপোরায় তিন জওয়ানের মৃত্যু হয়। খতম হয় ও এক জঙ্গি। কয়েক ঘণ্টা পর, কুপওয়াড়ায় অন্য একটি সংঘর্ষে নিহত হন সেনার মেডর পদমর্যাদার এক অফিসার। এই ঘটনায় তিন জঙ্গিও নিকেশ হয়। দুই ঘটনায় ৮ জওয়ান সহ আহত হয়েছেন আরও ৯ জন।

সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যেবেলায় উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার ক্রালগান্দ এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়। ওই এনকাউন্টারে গুরুতর জখম হন সেনা মেজর এস দাহিয়া। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

এর আগে এদিন সকালে বান্দিপোরার হাজিন এলাকার পারে মোহল্লায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয় এক লস্কর জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার হয় একটি স্বয়ংক্রিয় একে-৪৭, ১ টি গ্রেনেড, ৪ টি ম্যাগাজিন ও ৭১ রাউন্ড গুলি।

সেনা সূত্রে খবর, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। তখন এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। গুলি বিনিময়ে জখম হন পাঁচ জওয়ান এবং এক গ্রামবাসী। এর মধ্যে পরে তিন জওয়ান মারা যান। ওই গ্রামবাসীরও মৃত্যু হয়।

এই ঘটনায় আহত হন আরও ৫ জওয়ান। এর মধ্যে সিআরপিএফ-এর কম্যান্ডিং অফিসার চেতন কুমার চিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে দিল্লির এইমসে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, তাঁর চোখ, হাত, কব্জি ও কোমরে গুলি লেগেছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী। কুলগ্রামের ফ্রিসল এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার হিজবুল মুজাহিদিন জঙ্গির। শহিদ হন দুই ভারতীয় জওয়ানও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget