এক্সপ্লোর

সেনার অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সময় উঠে না দাঁড়ানোয় দুই সাংবাদিককে বেরিয়ে যেতে বলা হল

শ্রীনগর: সেনাবাহিনীর এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সময় উঠে না দাঁড়ানোয় দুই স্থানীয় সাংবাদিককে বেরিয়ে যেতে বলা হল। ওই দুই সাংবাদিক অনুষ্ঠানের খবর করতে এসেছিলেন। শ্রীনগর থেকে কিছুটা দুরে রঙ্গরেথে জম্মু ও কাশ্মীরের লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে এসেছিলেন দৈনিক সংবাদপত্র কাশ্মীর রিডার ও রাইজিং কাশ্মীরের ওই দুই সাংবাদিক। কিন্তু জাতীয় সঙ্গীত বাজানোর সময় তাঁরা উঠে দাঁড়াননি। একারণে তাঁদের অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতে বলেন এক সেনা আধিকারিক। কাশ্মীর রিডারের সাংবাদিক জুনেইদ নবি বাজাজ সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, আমার এই অনুষ্ঠানে যোগ দিতে নয়, অনুষ্ঠানের খবর সংগ্রহের জন্য ডেকে পাঠানো হয়েছিল। যখন জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল তখন আমি খবরের জন্য কিছু নোট করছিলাম। বাজাজ বলেন, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর কর্নেল বার্ন আমাদের কাছে এসে বেরিয়ে যেতে বলেন। বাজাজের অভিযোগ, কর্নেল তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। খবরের সত্যতা স্বীকার করে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল এন এন জোশী বলেছেন, জাতীয় সঙ্গীতের সময় ওই দুই সাংবাদিক উঠে দাঁড়াননি। জোশী বলেছেন, তিনি যখন ওই দুই সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তখন আসেন কর্নেল বার্ন। ওই ঘটনায় কর্নেল বার্নের ভাবাবেগে আহত হয়েছিল। কর্নেল বার্ন দুই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। বাজাজ অবশ্য দাবি করেছেন, বার্নের ‘দুর্ব্যবহারের’ জন্য অনুষ্ঠানের শেষে তাঁদের কাছে দুঃখপ্রকাশ করেন কর্নেল জোশী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget