এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

অশান্ত কাশ্মীর: গাড়িতে কট্টরপন্থীদের হামলা, আহত পিডিপি বিধায়ক

শ্রীনগর: কাশ্মীরে শান্তি ফেরার কোনও লক্ষণ নেই। রবিবার শেষ রাতে ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোটের এক বিধায়কের ওপর কট্টরপন্থীরা হামলা চালায়। আক্রান্ত পিডিপি বিধায়কের নাম মহম্মদ খলিল বনধ। শ্রীনগরে আসার পথে তাঁর গাড়ির ওপর হামলা চলে, এতে জখম হয়েছেন ওই বিধায়কও। যদিও পুলিশ ও পিডিপি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বনধের গাড়ি দুর্ঘটনায় পড়ায় চোট পেয়েছেন তিনি। তবে জানা গেছে, রবিবার শেষ রাতে ওই বিধায়ক পুলওয়ামা থেকে শ্রীনগরে ফিরছিলেন। তখন তাঁর গাড়ির ওপর পাথর ছুঁড়ে হামলা করে বিক্ষুব্ধরা। পাথরবৃষ্টির চোটে গাড়িটি ভারসাম্য হারিয়ে রাস্তার ধারে পড়ে উল্টে যায়। গুরুতর আহত বনধকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি বুরহানের মৃত্যুর পর ৮ তারিখ থেকে কাশ্মীরে যে অশান্তি শুরু হয়েছে, তাতে এই প্রথম কোনও ক্ষমতাসীন দলের নেতার ওপর হামলা হল। অন্য একটি ঘটনায় কুপওয়াড়ার সীমান্তবর্তী জেলা দ্রাগমুলা গ্রামে সেনা হাসপাতালের ওপর কট্টরপন্থীরা হামলা চালায় বলে জানা গেছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে সেনা মন্তব্য করেছে, ওই হাসপাতালে সেনাকর্মীদের থেকে বেশি চিকিৎসা হয় সাধারণ মানুষের। বয়স্কদের উচিত, অল্পবয়সিদের বোঝানো, যে হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো ঠিক নয়। উপত্যকার ১০টি জেলায় এখনও কঠোরভাবে চলছে কারফিউ। বিএসএনএল ছাড়া অন্যান্য সব মোবাইল টেলিফোন পরিষেবা স্তব্ধ রাখা হয়েছে।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়

ভিডিও

Narendra Modi: বাঙালি অস্মিতায় শান, BJP-র সদর দফতরে ধুতি-পাঞ্জাবি পরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
West Bengal Election Result 2026: পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের মধ্যে ভবানীপুরে হঠাৎই থমকে গেল ভোটগণনা, কারণ কী?
West Bengal Election Result 2026: রাণাঘাটে উচ্ছ্বাসে মাতোয়ারা বিজেপি কর্মী-সমর্থকরা
West Bengal Election 2026 Result: আকাশে-বাতাসে উড়ছে গেরুয়া আবির, বিধাননগরে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
West Bengal Election Results 2026: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, তাঁর শপথ হবে কবে? | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget