এক্সপ্লোর

নৃশংস খুনি, ধর্ষক! টিপু সুলতান জয়ন্তী পালন অনুষ্ঠানে 'না' কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের

নয়াদিল্লি: টিপু সুলতান জয়ন্তী পালনে 'না' কেন্দ্রীয় মন্ত্রীর। ২০১৫ থেকে কর্নাটকে সরকারি উদ্যোগে টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন শুরু হয়েছে। গোড়া থেকেই এতে আপত্তি জানিয়ে এসেছেন কেন্ত্রীয় স্কিল বা কর্মীদক্ষতা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনন্তকুমার হেগড়ে। আগামী ১০ নভেম্বর প্রতি বছরের মতো এবারও টিপু জয়ন্তী পালন করবে কর্নাটক সরকার। কিন্তু সেখানে তাঁকে যেন ডাকা না হয়, রাজ্যের মুখ্যসচিব ও উত্তর কন্নড়ের ডেপুটি কমিশনারকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন হেগড়ে। কট্টর কংগ্রেস-বিরোধী বলে পরিচিত হেগড়ে উত্তর কন্নড়ের পাঁচবারের সাংসদ। হেগড়ের ট্যুইট, নৃশংস খুনি, বদ্ধ, গোঁড়া ধর্মোন্মাদ, গণধর্ষণকারী বলে যাকে লোকে চেনে, এমন একজনকে মহিমান্বিত করে তোলার লজ্জার আসরে আমায় আমন্ত্রণ না জানাতে বলেছি কর্নাটক সরকারকে। যদিও সরকারি প্রোটোকল অনুসারে জেলার যাবতীয় সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় তাঁর নাম রাখতে হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এভাবে টিপু জয়ন্তী পালনের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সমালোচনা করেছেন হেগড়ের, তিনি এ নিয়ে রাজনীতি করছেন বলেও অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রী বলেছেন, একজন মন্ত্রী হয়ে এমন কথা লেখা উচিত হয়নি ওঁর। টিপু জয়ন্তী পালন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র কেন্দ্র, রাজ্যের সব নেতা, মন্ত্রীকে পাঠানো হবে। আসা, না আসা তাঁদের ব্যাপার। সিদ্দারামাইয়ার সংযোজন, অহেতুক এটাকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। ব্রিটিশের বিরুদ্ধে চারটি যুদ্ধেই লড়েছিলেন টিপু। রাজ্য সরকার টিপুকে অষ্টাদশ শতকের এক 'স্বাধীনতা যোদ্ধা', যিনি উপনিবেশবাদের শৃঙ্খল থেকে ভারতের মুক্তির পথে সাহায্য করেছিলেন, বলেই যে মনে করে, সেটা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। কর্নাটক সরকারের সাড়ম্বরে টিপু জয়ন্তী পালনের সিদ্ধান্তকে 'সংখ্যালঘু তোষণ' বলেছে বিজেপি, আরএসএস। গত দু বছরে নানা মহল থেকে টিপু জয়ন্তী পালনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ হলেও রাজ্য সরকার এই নিয়ে তৃতীয়বার ওই কর্মসূচি রূপায়নে অনড়। কেউ কেউ আবার দৃষ্টি আকর্ষণ করেছেন, টিপুর জন্মবার্ষিকী আসলে ২০ নভেম্বর, ১০ নভেম্বর ৭০০ মেলকোট আয়েঙ্গারকে ফাঁসি দিয়েছিলেন তিনি। হেগড়ে অবশ্য বিতর্কে জড়িয়েছেন আগেও। তাঁর মা-কে কেন অগ্রাধিকার দিয়ে আগে দেখতে আসেননি, এই অভিযোগে সিরসির বেসরকারি হাসপাতালের দুজন ডাক্তার ও এক কর্মীকে থাপ্পড় মেরেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget