News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কেজরীবাল ও আম আদমি পার্টি: আন্না হাজারে

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি: ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’-এর সোনালি দিন শেষ। দিল্লির মসনদে অরবিন্দ কেজরীবাল ও তাঁর মন্ত্রীসান্ত্রীদের আর চিনতে পারছেন না আন্না হাজারে। অশীতিপর বৃদ্ধ পরিষ্কার জানিয়েছেন, কেজরীবাল ও তাঁর এএপি বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সঙ্গে। তাঁদের ওপর ভরসা রেখে মানুষ তাঁদের দিল্লির শাসনভার দিয়েছিল। সেই বিশ্বাসের মর্যাদা রাখেনি তারা। এএপি প্রতিষ্ঠার পর অল্প কয়েক বছর কাটলেও এর মধ্যেই দলের মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ উঠেছে। আসনচ্যুত মন্ত্রী সন্দীপ কুমার তো ধর্ষণের অভিযোগে জেলেও গিয়েছেন। অথচ আন্না হাজারের দীর্ঘ অনশন ও দুর্নীতি বিরোধী জেহাদে ভর করেই রাজনৈতিক দল গড়েছেন এঁরা, দিল্লির ক্ষমতাও দখল করেছেন। সেদিনের বিপ্লবীদের এই ‘কালিমালিপ্ত’ চেহারা দেখে প্রচণ্ড অখুশি আন্না বলেছেন, সন্দীপ কুমার ও অন্যান্য এএপি নেতাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। এটা খুবই যন্ত্রণাদায়ক। তাঁর কথায়, নেতারা তো বটেই, সাধারণ মানুষেরও উচিত নিজেদের চরিত্রের দিকে খেয়াল রাখা। বিশেষ করে তাঁর আশাভঙ্গ হয়েছে কেজরীবালের ব্যবহারে। দলের নেতাদের চরিত্র ঠিক রাখার জন্য তাঁর পরামর্শ কেজরী মানেননি বলে আন্নার অভিযোগ। আন্না বলেছেন, গোটা দেশ আশা করেছিল, কেজরী দেশকে নতুন পথ দেখাবেন কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁর প্রশ্ন, এভাবেই কি ‘স্বরাজ’-এর মত আদর্শের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে?  
Published at : 06 Sep 2016 07:42 AM (IST) Tags: Sandeep Kumar Anna Hazare arvind kejriwal aap

সম্পর্কিত ঘটনা

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

বড় খবর

Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?

Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’