Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Update : রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, কাল কেমন থাকবে আবহাওয়া ?

কলকাতা: রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে বেশি পরিমাণ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা। তবে উত্তরবঙ্গে রবিবার থেকে বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন, কবে ভোট ঘোষণা ? কবে ভোট, ক'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ?
IMD সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। তবে আগামীকাল হলুদ সতর্কতা জারি করা না হলেও, রবিবার ১৫ মার্চ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে। ওইদিন দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে এই বৃষ্টি চলবে। হলুদ সতর্কতা থাকছে আগামী সোমবারেও। মঙ্গলবার অবধি দুর্যোগের আশঙ্কা রয়েছে।
রবিবার থেকে রাজ্যে বৃষ্টির স্পেল। আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। কাল পরশু শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে মেঘলা আকাশের কারণে ফের নামতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গে সকালে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। কাল থেকে শুষ্ক আবহাওয়া। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলা তো বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। কলকাতায় মেঘলা আকাশ এর সম্ভাবনা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া।
রবিবারে ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সোমবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে।





















