এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক: মোদীকে ‘স্যালুট’, পাকিস্তানের ‘মিথ্যা প্রচার’ রুখতে কেন্দ্রকে আবেদন কেজরীবালের

নয়াদিল্লি: রাহুল গাঁধীর পর নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করলেন অরবিন্দ কেজরীবালও। দিল্লিতে সরকার গড়ার পর থেকে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে কেজরীবালের আমআদমি পার্টির (আপ) সরকারের আদায় কাঁচকলায় সম্পর্ক। কিন্তু উরি সন্ত্রাসের পাল্টা ভারতীয় সেনার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর ছবিটা বদলে গিয়েছে। কংগ্রেস সহ সভাপতি মোদীর পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম অভিযানের সিদ্ধান্তকে ‘প্রধানমন্ত্রীসুলভ’ আখ্যা দিয়েছেন। এবার তাঁকে স্যালুট জানালেন কেজরীবাল। উচ্ছ্বসিত প্রশংসা করলেন সেনা জওয়ানদের বীরত্বের। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভারত-বিরোধী কুত্সার জবাব দিতেও মোদী সরকারকে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, গত সপ্তাহে আমাদের জওয়ানরা শৌর্য, সাহসের পরিচয় দিয়ে উরি হামলায় ১৯ জওয়ানের মৃত্যুর বদলা নিয়েছেন। অন্তত ১০০টা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি সন্ত্রাসবাদী হামলার মোকাবিলার সদিচ্ছা দেখিয়েছেন, তাঁকে কুর্নিশ করছি। পাকিস্তান ভারতীয় সেনার অভিযানের পর ‘প্রচণ্ড ক্রোধে ক্ষিপ্ত, উন্মত্ত’ হয়ে উঠেছে বলে মন্তব্য করে কেজরীবাল বলেন, ওরা অপপ্রচার চালাচ্ছে, নোংরা রাজনীতি করছে। গত দুদিনে পাকিস্তান বিদেশি সাংবাদিকদের সীমান্ত এলাকায় ঘুরিয়ে ওদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে, সেখানে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক হয়ইনি! দুদিন বাদে রাষ্ট্রপুঞ্জও বিবৃতি দিল, এমন কিছুই ঘটেনি সীমান্তে। খবরটা শুনে আমার রক্ত গরম হয়ে উঠেছিল। পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে। প্রসঙ্গত, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বান কি মুনের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছিলেন, নিয়ন্ত্রণরেখায় কোনও গোলাগুলি নজরে আসেনি ভারত ও পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্ববেক্ষক গোষ্ঠীর। সেই পরিপ্রেক্ষিতে কেজরীবাল বলেন, প্রধানমন্ত্রীকে আমার আবেদন, যেভাবে তিনি ও সেনাবাহিনী পাকিস্তানে মাটিতে শিক্ষা দিলেন, সেভাবেই আন্তর্জাতিক স্তরে পাকিস্তানি প্রচারের স্বরূপ উন্মোচন করুন। গোটা দেশ আপনার সঙ্গে আছে। দেশের মানুষকেও আমার পরামর্শ, তাঁরা যেন পাকিস্তানের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হন। এ পর্যন্ত মোদী সরকার ও তার পাকিস্তান  নীতির বিরোধিতা করে আসা কেজরীবাল সম্ভবত এই প্রথম তাঁর গুণগানে মুখর হলেন।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget