এক্সপ্লোর

কানাডায় বসে এ দেশে হামলার ছক কষছে খালিস্তানি জঙ্গিরা, কানাডা সরকারকে জানাল দিল্লি

চণ্ডীগড়: বেশ কিছুদিন ধরে কানাডায় সক্রিয় হয়ে উঠেছে ভারত বিরোধী খালিস্তানি জঙ্গিরা। পঞ্জাবে নাশকতা চালানোর ছক কষছে তারা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এই বার্তা দিয়ে সতর্ক করল কানাডার জাস্টিন ট্রুডেউ সরকারকে। ওই বার্তায় বলা হয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার মিশন সিটির কাছে খালিস্তানি জঙ্গিরা একটি ঘাঁটি বা ক্যাম্প চালাচ্ছে, যাতে সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের এ দেশে পাঠিয়ে হামলা চালানো যায়। গোয়েন্দারা জানাচ্ছেন, কানাডায় বসবাসরত শিখ হরদীপ নিজ্জর খালিস্তান টেরর ফোর্সের কার্যরত প্রধান নিযুক্ত হয়েছে। এই সব হামলা চালানোর জন্য বিপথগামী শিখ যুবকদের নিয়ে সে-ই তৈরি করছে জঙ্গি মডিউল। এ ব্যাপারে স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে পঞ্জাব সরকার। নিজ্জরকে প্রত্যর্পণেরও দাবি করেছে তারা। খ্রীষ্টধর্মাবলম্বী শিখ হরদীপ নিজ্জর ১৯৯৫ থেকে কানাডা প্রবাসী। কট্টরপন্থী এই জঙ্গির নাম দীর্ঘদিন ধরে পুলিশের খাতায়, ২০০৭-এ লুধিয়ানার শিঙ্গার সিনেমা হলে বিস্ফোরণে ৭জনের মৃত্যুর ঘটনায় গোয়েন্দাসংস্থাগুলি তাকে খুঁজছে। জানুয়ারির শুরুতে পাঠানকোট হামলার সময় নিজ্জর নাকি পাকিস্তান থেকে এ দেশে অস্ত্রশস্ত্র নিয়ে আসার ছক কষেছিল কিন্তু পাঠানকোট কাণ্ডের জেরে সীমান্তে কড়া নজরদারি থাকায় তা করে উঠতে পারেনি। নিজ্জর ও আর এক খালিস্তানি জঙ্গি মনদীপ সিংহ আইএসআইয়ের কাছ থেকে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার জন্য নিয়মিত পাকিস্তানে আসে বলেও গোয়েন্দারা জানিয়েছেন। এই মনদীপ ভারতেও ঘুরে গেছে। পাতিয়ালা ও লুধিয়ানায় হামলা চালানোর জন্য সে রেকি করে গেছে বলে খবর। অল্পদিন আগে শিবসেনা ও আরএসএস কর্মীদের ওপর লুধিয়ানা ও জলন্ধরে হামলা চলেছে। গোয়েন্দারা মনে করছেন, এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget