এক্সপ্লোর

গোরক্ষকদের তাণ্ডব বরদাস্ত নয়, প্রকাশ্যে গোহত্যার প্রশংসাও অনুচিত, কংগ্রেসকে পাল্টা জেটলি

নয়াদিল্লি: গোরক্ষার আবেগকে হাতিয়ার করে যেমন মানুষকে হত্যা করা মেনে নেওয়া হবে না, তেমনই প্রকাশ্যে গোহত্যারও প্রশংসা করা উচিত নয়। আজ রাজ্যসভায় গণপিটুনি নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে এমনই বললেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বদলে তিনি জবাব দিতে গিয়ে বলেন, ‘সরকারের অবস্থান স্পষ্ট। গোরক্ষার নামে কাউকেই খুন করতে দেওয়া হবে না। এক্ষেত্রে কোনও যুক্তি, ভাবাবেগে আঘাত লাগার ব্যাখ্যা থাকতে পারে না। সরকার এ বিষয়ে দায়বদ্ধ। যারা গণপিটুনির সঙ্গে জড়িত, তাদের প্রতি কোনওরকম সহানুভূতি দেখানো চলবে না। আইন নিজের পথে চলবে।’ বিরোধী দলগুলি গোরক্ষকদের তাণ্ডবের জন্য আরএসএস-কে দায়ী করেছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিচারিতা করছেন। তিনি গোরক্ষকদের ঠেকানোর জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। এই আক্রমণের জবাবে জেটলি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তিনবার গোরক্ষকদের বিরুদ্ধে মুখ খুলেছেন। সরকার গোরক্ষার নামে মানুষ খুনের নিন্দা করেছে। কারও আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই। হিংসা কোনও দলের একার বিষয় হতে পারে না। হিংসার কোনও ব্যাখ্যা হতে পারে না। কংগ্রেসের এক মুখ্যমন্ত্রীর এত স্পর্ধা, তিনি বলেছেন সুযোগ পেলে গোমাংস খাবেন। কেরলে যেভাবে গোহত্যা করে গোমাংস উৎসব করা হয়েছে, সেটা ট্রেনে একজনকে পিটিয়ে মারার মতোই ক্ষতিকর।’ গোরক্ষকদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে যে অভিযোগ করেছে বিরোধীরা, সেটাও খারিজ করে দিয়েছেন জেটলি। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই আইনানুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণপিটুনির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা এখন জেলে আছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। এক্ষেত্রে কোনও যদি-কিন্তু নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget