এক্সপ্লোর

অ্যাম্বুলেন্স মেলেনি, ব্যাগে মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত, তদন্তের নির্দেশ

পটনা: নিহত তরুণের পচা-গলা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য শবদেহ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য দেহটি প্লাস্টিকের ব্যাগে করে কাটিহার থেকে ভাগলপুর পর্যন্ত ৮০ কিলোমিটারেরও বেশি পথ নিয়ে গেলেন আত্মীয়রা। ঘটনা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে নীতীশ বলেছেন, ‘সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি, এক তরুণের পচা-গলা দেহ কাটিহার থেকে ভাগলপুরে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাননি আত্মীয়রা। আমি স্বাস্থ্য দফতরকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই নির্দেশও দিয়েছি আমি। এক্ষেত্রে একটা নিয়ম থাকা উচিত। প্রতিটি জেলায় ময়নাতদন্তের কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। সেই কাজ চলছে।’ সপ্তাহ দুয়েক আগে সিন্টু কুমার নামে ওই তরুণ কাটিহারের কুরসেলায় গঙ্গায় ডুবে মারা যান। রবিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সিন্টুর আত্মীয়রা তাঁর মৃতদেহ নিয়ে যান কাটিহারের সদর হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকরা ময়নাতদন্ত করতে অস্বীকার করেন। তাঁরা দেহটি ভাগলপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু দেহটি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সেই কারণে প্লাস্টিকের ব্যাগে দেহটি ভরে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেন সিন্টুর আত্মীয়রা। কাটিহারের শল্য চিকিৎসক এসসি ঝা বলেছেন, সদর হাসপাতালে শবদেহ বহনকারী কোনও গাড়ি নেই। তবে অ্যাম্বুলেন্স কেন পাওয়া যায়নি, সে বিষয়ে তদন্ত করার জন্য কাটিহারের জেলাশাসক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছেন। বৃহস্পতিবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget