এক্সপ্লোর

নীতীশ হলেন ‘পাল্টি-রাম’, তোপ লালুপ্রসাদের

নয়াদিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে ফের তোপ দাগলেন লালুপ্রসাদ যাদব। আরজেডি সুপ্রিমোর মতে, জেডিইউ নেতা হলেন ‘ডিগবাজি’ দেওয়ার বিশারদ, যিনি নিজের স্বার্থে দলবদল করেন।

এদিন লালুপ্রসাদ বলেন, নীতীশ হলেন ‘পাল্টি-রাম’। তিনি হলেন একজন রাজনৈতিক স্বমতত্যাগী। উনি যে কতবার নিজের অবস্থান বদলেছেন, তার হিসেবে আমার কাছে নেই। নিজের ক্ষমতা ধরে রাখতে তিনি সবকিছু করতে পারেন।

এই প্রসঙ্গে ২০১৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধে নীতীশের মনোভাবের কথা মনে করিয়ে দিয়েছেন লালুপ্রসাদ। বলেন, এই মোদীর জন্যই নীতীশ একসময় এনডিএ ছেড়েছিল। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও দাবি, বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে আঁতাঁত করার চেষ্টা চালাচ্ছিলেন নীতীশ।

লালু বলেন, কয়েকদিন আগে পর্যন্তও মোদীর সমালোচনায় সোচ্চার হতেন নীতীশ। আর এখন বলছেন, ২০১৯ সালের নির্বাচনে মোদীকে কেউ পরাস্ত করতে পারবে না। লালুর দাবি, মোদীর প্রতি তাঁর যে আনুগত্য রয়েছে, তা প্রথম থেকেই বোঝা যেত।

২০১৫ বিহার নির্বাচনের ফলাফল নিয়েও এদিন নীতীশকে একহাত নেন লালু। বলেন, নীতীশ দাবি করছেন, ওর জন্য আমরা ভোট পেয়েছিলাম। ওর লজ্জাও নেই। আমি ওর থেকে প্রবীণ।

প্রসঙ্গত, গতকাল লালুপ্রসাদকে তীব্র আক্রমণ করে নীতীশ জানিয়েছিলেন, তাঁর সমর্থন না থাকলে আরজেডি মুছে যেত। তিনি বলেন, ২০১০ সালের নির্বাচনেই বিহারের মানুষ লালুপ্রসাদকে তাঁর জায়গা দেখিয়ে দিয়েছিল।

এই প্রসঙ্গে এদিন পাল্টা কটাক্ষ করেন লালু। নীতীশকে মনে করিয়ে দিয়ে বলেন, বোধহয় ভুলে যাচ্ছেন, অতীতে আপনিও দুবার বিধানসভা নির্বাচনে পরাস্ত হয়েছেন। একবার লোকসভা নির্বাচনেও পর্যুদস্ত হয়েছেন।

নীতীশ তাঁকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করেছেন বলেও অভিযোগ তোলেন লালু। বলেন, আমি ওকে বিশ্বাস করতাম না। কিন্তু, মুলায়ম সিংহ প্রসাদের কথায় আমি ওকে মন্ত্রী করি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget