এক্সপ্লোর

তেজস্বী ইস্তফা দেবে না, পাল্টা লালু, জোট বহাল রাখার দায় জেডি(ইউ)-এর ঘাড়ে ঠেলে দুষলেন বিজেপিকে

পটনা: দুর্নীতি ইস্যুতে বিরোধীরা সরব হলেও ছেলে তেজস্বী যাদবের বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার দাবি খারিজ করে দিলেন লালুপ্রসাদ যাদব। বেআইনি ভাবে জমি সংগ্রহ করে হোটেল তৈরির মামলায় সিবিআই এফআইআর দায়ের করায় চাপে পড়েছেন তেজস্বী। রাজ্যের ক্ষমতাসীন জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ) তেজস্বীকে প্রকাশ্যে নিজেকে নির্দোষ, অভিযোগমুক্ত প্রমাণ করতে হবে বলে জানিয়ে দিলেও লালুর ছেলের পাশেই দাঁড়াচ্ছেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, জেডি (ইউ) কার্যত তেজস্বীর ইস্তফাই চেয়েছে। কিন্তু লালু আজ সাংবাদিকদের প্রশ্নের সামনে পাল্টা বলেন, নীতীশ কি তেজস্বীকে ইস্তফা দিতে বলেছেন? জেডি (ইউ) মুখপাত্ররা যে তেজস্বীকে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে হবে বলে নিয়মিত বলে চলেছেন? প্রশ্ন শুনেই ক্ষুব্ধ লালু বলে বসেন, জেডি (ইউ) কি পুলিশ নাকি ওদের কাছে জবাবদিহি করতে হবে? এদিন স্ত্রী রাবড়ি দেবী, তেজস্বী ও আরেক প্রথম সারির দলীয় নেতাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়া আরজেডি সভাপতি পরোক্ষে জেডি(ইউ)-এর বক্তব্য খারিজ করে বলেন, যেখানে প্রয়োজন, সেখানে তেজস্বী ও আমি নিজে কথা বলব। বর্তমান সঙ্কটের জন্য বিজেপিকে দায়ী করে লালু বলেন, বিজেপি নীতীশকুমারকে সঙ্গী করে ফিরতে চাইছে। সব দেখছি আমি। ঘুরিয়ে লালু জোট বহাল রাখার দায় নীতীশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আজ। মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়ে তাঁর মন্তব্য, অনেক সমস্যা, প্রতিকূলতার মধ্য দিয়ে মহাজোট গড়ে নীতীশকুমারকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী করেছি আমরা। কিন্তু কেউ জোট ধরে রাখার ভার হাতে রাখতে না চাইলে তাঁকেই পরিণতি বুঝতে হবে। অবশ্য একইসঙ্গে রাজ্যে মহাজোট ভেঙে যায়, এমন কিছু যে আরজেডি করবে না, তাও জানিয়ে দেন লালু।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget