এক্সপ্লোর

জামিনের জন্য ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করবেন লালুপ্রসাদ

রাঁচি: জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশুখাদ্য মামলায় জেলবন্দি লালুপ্রসাদ যাদব। তাঁর আইনজীবী জানিয়েছেন, কয়েকদিনের মধ্যই ঝাড়খণ্ড উচ্চ আদালতে এই মর্মে আবেদন করবেন আরজেডি সুপ্রিমো। লালুপ্রসাদের আইনজীবী প্রভাত কুমার বলেন, আমরা নিম্ন আদালতের রায় খতিয়ে দেখে হয় শুক্রবার বা আগামী সোমবার উচ্চ আদালতে আবেদন জানাব।

দুদশক পুরনো পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালুর বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯০ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর কোষাগার থেকে অবৈধভাবে প্রায় ৮৯ লক্ষ টাকা বেআইনিভাবে তোলা হয়েছিল। গত ২৩ ডিসেম্বর লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করে বিশেষ সিবিআই আদালত। গত সপ্তাহে, তাঁকে সাড়ে তিন বছরের হাজতবাসের সাজা দেন বিচারক।

প্রসঙ্গত, এই এবারের নিয়ে এই কেলঙ্কারিতে দ্বিতীয় মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৬৯ বছরের লালুপ্রসাদকে আরেকটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। সেবার অভিযোগ ছিল, বেআইনিভাবে চাইবাসা ট্রেজারি থেকে বেআইনিভাবে ৩৭.৭ কোটি টাকা প্রত্যাহার করা হয়েছিল। আদালত লালুপ্রসাদকে পাঁচ বছরের হাজতবাসের সাজা দিয়েছিল। কিন্তু, আড়াই মাস জেলে কাটানোর পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান লালু।

বিহারেরর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও তিনটে পশুখাদ্য মামলা ঝুলে রয়েছে। সেগুলি হল—ডুমকা ট্রেজারি থেকে প্রায় ৪ কোটি টাকা প্রত্যাহার, চাইবাসা ট্রেজারি থেকে ৩৬ কোটি টাকা প্রত্যাহার এবং ডোরান্ডা ট্রেজারি থেকে ১৮৪ কোটি টাকা প্রত্যাহার।

এদিকে, রবিবারই মারা যান লালুপ্রসাদের একমাত্র বোন গঙ্গোত্রীদেবী। লালুপ্রসাদের ছেলে তেজস্বী জানান, কারা কর্তৃপক্ষের মাধ্যমে বোনের মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয় জেলবন্দি লালুপ্রসাদের কাছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget