এক্সপ্লোর

লালুর ‘পরামর্শে’ বিজেপি নেতা বাড়িতে গরু দিয়ে এলেন আরজেডি কর্মীরা! মামলা আদালতে

পটনা ও হাজিপুর: গোরক্ষা নিয়ে শোরগোলের পরিপ্রেক্ষিতে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব পরামর্শ দিয়েছিলেন, যেসব গরু বুড়ো হয়ে গিয়েছে, আর দুধ দেয় না, সেগুলিকে বিজেপি নেতাদের বাড়ির বাইরে রেখে আসুন। দেখা যাক, তাঁরা কীভাবে গরুগুলির যত্ন করেন। অভিযোগ, নেতার এই পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলেন কয়েকজন দলীয় কর্মী।  বৈশালি জেলার বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি চান্দেশ্বর কুমার ভারতীর বাড়ির সামনে একটি খুঁটিতে দুটি বুড়ো গরু বেঁধে রেখে আসেন কয়েকজন আরজেডি কর্মী। বিষ্ণুপুর আরারা গ্রামের এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ওই গ্রাম লালুর বড় ছেলে তথা মন্ত্রী তেজ প্রতাপ যাদবের কেন্দ্র মহুয়া বিধানসভার অন্তর্গত। চান্দেশ্বরের অভিযোগ, তিনি গরু বাঁধতে বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এমনকি তাঁর কাছ থেকে ২০০০ টাকা ছিনিয়েও নেওয়া হয় বলে তাঁর দাবি। এ ব্যাপারে গত ৬ মে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (সিজেএম) আদালতে লালু ও আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চান্দেশ্বরের দাবি, আরজেডি কর্মীরা তাঁকে গরুদুটিকে প্রয়োজনমতো খাবার দিতে এবং যত্নআত্তি করতে বলেন। বিজেপি নেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার সিজেএম আদালতে সংক্ষিপ্ত শুনানি হয়। পরে মামলা অতিরিক্ত সিজেএম আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৪ মে রাজগীরে দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে লালু অভিযোগ করেছিলেন যে, ভোট টানতে গোরক্ষাকে হাতিয়ার করেছে বিজেপি ও আরএসএস। সেইসঙ্গে বিজেপি নেতাদের বাড়িতে বুড়ো ও দুধ না দেওয়া গরুগুলি বেঁধে রেখে আসতে বলেছিলেন। লালুর এই পরামর্শকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুশীল কুমার মোদী। তিনি বলেছেন, লালু ও তার দলের কর্মীরা তো নিজেদের গোভক্ত বলে দাবি করেন। তাহলে দুধ দুইয়ে নেওয়ার পর কেন তাঁরা গরুগুলি বিজেপি নেতাদের বাড়িতে রেখে আসার কথা বলছেন। অন্যদিকে, আরজেডি মুখপাত্র বলেছিলেন, গোরক্ষক বলে দাবি করা বিজেপি নেতারা প্রকৃতই গরুকে শ্রদ্ধাভক্তি করেন কিনা তা যাচাই করতেই একটা আর্জি মাত্র জানিয়েছিলেন। কিন্তু বৈশালির ওই বিজেপি নেতা ওই আর্জি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করতে চাইছেন।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget