এক্সপ্লোর

ছেলের বিয়ে পণ্ড করে সুশীল মোদীর মুখোশ খুলে দেব, ‘হুমকি’ লালু-পুত্র তেজপ্রতাপের

পটনা: বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদীর ছেলের বিয়েতে পণ্ড করার ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়। সেখানে দেখা যায়, ঔরঙ্গাবাদে একটি জনসভায় বক্তব্য রাখার সময় আরজেডি নেতা তেজপ্রতাপ বলছেন, আমাকে সুশীল মোদী তাঁর ছেলের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যদি সেখানে যাই, জনসমক্ষে তাঁর মুখোশ খুলে দেব। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে হাঙ্গামা সৃষ্টি করার হুমকিও দিতে শোনা যায় তেজপ্রতাপকে। এর প্রতিক্রিয়ায় সুশীল মোদী বলেন, ওকে দেখে মনে হচ্ছে বিভ্রান্ত হয়ে পড়েছে। আমি ওই পরিবারের কেলেঙ্কারি ও দুর্নীতি ফাঁস করেছি। এতে ওর (তেজপ্রতাপ) দল ক্ষমতা হারিয়েছে। আর ওর মন্ত্রিত্ব হাতছাড়া হয়েছে।  তবে, আমি ওর উস্কানিমূলক মন্তব্য নিয়ে চিন্তিত। এতে বিয়ের দিন কিছু অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। আমি লালুপ্রসাদকে অনুরোধ করব, এই বিষয়ে হস্তক্ষেপ করে নিজের ছেলেকে যেন তিনি আটকান। বেনামি সম্পত্তি নিয়ে লালুপ্রসাদের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুশীল মোদী। সব অভিযোগ খারিজ করে আরজেডির তরফে উল্টে বলা হয়েছে, সুশীল মোদী ‘লালু-ভীতিতে’ ভুগছেন। প্রসঙ্গত, সুশীল মোদীর ছেলে উৎকর্ষের বিয়ে আগামী ৩ ডিসেম্বর হওয়ার কথা। সেখানে, অতিথিদের অনুরোধ করা হয়েছে কোনও উপহার না আনার জন্য। সেখানে কোনও বিশাল খানাপিনার আয়োজনও থাকছে না। থাকছে না গানবাজনা বা ব্যান্ডের বন্দোবস্ত। এমনকী, বিয়ের আমন্ত্রণপত্র ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর
Tarapith Hotel Fire : ধোঁয়ায় ঢাকল গোটা হোটেল! বাজেনি Fire Alarm? তারাপীঠে ভয়াবহ কাণ্ড
Tarapith Hotel Fire : তারাপীঠের প্রতি হোটেলে বিদ্যুৎ সংযোগ ও অগ্নি বিধি খতিয়ে দেখবে বিশেষ টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget