এক্সপ্লোর

হোয়াটসঅ্যাপে ৪৪ হাজার বিয়ের প্রস্তাব লালু-পুত্র তেজস্বীকে!

পটনা: জনপ্রিয়তায় ক্রিকেটার, বলিউড তারকাদের পিছনে ফেলে দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। গত তিন মাসে হোয়াটসঅ্যাপে প্রায় ৪৪ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন এই তরুণ রাজনীতিবিদ। তিনি অবশ্য তরুণীদের হতাশ করে বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, বাবা-মা বিয়ে ঠিক করেন। আমিও কাকে বিয়ে করব, সেটা আমার বাবা-মা ঠিক করবেন। তবে এত মানুষের ভালবাসা পেয়ে আমি খুশি।’ ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া তেজস্বী সড়ক নির্মাণ দফতরের দায়িত্ব নেওয়ার পর একটি হেল্পলাইন নম্বর চালু করেন। সাধারণ মানুষকে সেই নম্বরে খারাপ রাস্তার ছবি তুলে পাঠানোর আহ্বান জানানো হয়। কিন্তু এর ফল হয় উল্টো। ভাঙাচোরা রাস্তার অভিযোগ যত না আসছে, তার চেয়ে বিয়ের প্রস্তাবই বেশি আসতে শুরু করেছে। তরুণীরা নিজেদের ছবি সহ বিস্তারিত বিবরণ দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। সড়ক নির্মাণ দফতরের এক আধিকারিক বলেছেন, ‘শুরুতে আমরা বেহাল রাস্তা সংক্রান্ত অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু কিছুদিন পর থেকেই মন্ত্রীর উদ্দেশে ব্যক্তিগত বার্তা আসতে শুরু করে। তরুণীরা মনে করছেন, এটা তেজস্বীর ব্যক্তিগত নম্বর। সেই কারণেই হাজার হাজার বিয়ের প্রস্তাব আসছে। শুধু বিহারই নয় পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত সহ বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসছে।’ পাত্রী নির্বাচনের ভার বাবা-মায়ের উপর ছেড়ে দেওয়ার পাশাপাশি বিয়ে নিয়েও সংস্কার রয়েছে তেজস্বীর। তিনি মজার ছলে সাংবাদিকদের বলেছেন, ‘আপনারা রাহুল গাঁধী বা যে অভিনেতাদের বিয়ে জল্পনা তৈরি করেন, তাঁদের কারও বিয়ে হয় না। তাই আমাকে ছেড়ে দিন।’ এখন দেখার, কোন সেই ভাগ্যবতী লালুর পুত্রবধূ হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget