এক্সপ্লোর

পাকিস্তানকে কী বার্তা দিলেন লতা মঙ্গেশকর?

মুম্বই: পাকিস্তানের মানুষ নিজেরাও ভালো থাকুক, আনন্দে থাকুক, আমাদেরও থাকতে দিক। উরি ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানকে এই বার্তাই দিলেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। বললেন, কিছু দেশ নিজেদের শান্তি শৃঙ্খলার দিকে নজর না দিয়ে অন্য দেশের ওপর আঘাত হানে। কেন তারা নিজেদের দেশকে সুন্দর করে তুলছে না? বুধবার ৮৭ বছরে পা দেবেন লতা। তিনি চান না এই বছরের জন্মদিন খুব আড়ম্বরে কাটুক। উরি হামলায় ১৮ জন জওয়ানের মৃত্যু তাঁকে ভীষণ ব্যথিত করেছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়াতেও দুঃখিত তিনি। কিন্তু লতা আশাবাদী, দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকবে। লতাকে ভারত-পাক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসা করা হয়, পাকিস্তানি অনুরাগীদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান তিনি। এরই প্রেক্ষিতে তিনি বলেন, সবকিছু পাল্টে যাচ্ছে। মানুষেরও পরিবর্তন হচ্ছে। এমনকী পাল্টে যাচ্ছে জলবায়ু। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়ের সময় শিশুদের দুর্দশা দেখে আমার চোখে জল আসে। এরপর মানব সভ্যতার অস্তিত্ব রক্ষা কীভাবে সম্ভব সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি জানিনা, এর উত্তর দেওয়ার যোগ্য কি না। তবে, কিছু দেশ নিজেদের দিকে দৃষ্টি না দিয়ে অন্য দেশে গোলমাল পাকাতে ব্যস্ত। কেন তারা নিজেদের দেশকে সুন্দর করে তোলার কাজে মন দেয় না? পাশাপাশি তিনি সুইত্জারল্যান্ডের উদাহরণ দিয়ে বলেন, এই দেশটি বিশ্বে সবথেকে শান্তিপূর্ণ দেশ। কারণ, তারা নিজেদের উন্নতি, নিজেদের সৌন্দর্য্য নিয়েই ভাবে। কীভাবে নিজের দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সদাসর্বদা সেদিকে নজর। অন্যদের ক্ষতি করা নিয়ে ভাবার সময় নেই তাদের। এরপর পাকিস্তানি অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওরা সুখে থাকুক, আমাদেরও শান্তিতে থাকতে দিক। আমি জানি, পাকিস্তানের মানুষও আমাদেরই মতো শান্তি চায়। শুধুমাত্র কিছু মানুষ আছে যারা শান্তির বিপক্ষে। প্রতি বছরই জন্মদিনে অনুরাগীদের কাছ থেকে অসংখ্য উপহার পান লতা। শুভেচ্ছাবার্তার পাশাপাশি উপহারও পান প্রচুর। অনুরাগীরা কেউ কেক, কেউ ফুল, কেউ মিষ্টি, কেউ বা গ্রিটিংস কার্ড বা অন্যান্য উপহারসামগ্রী দিয়ে থাকেন তাঁদের প্রিয় মানুষটিকে। কিন্তু এবছর এ সব কোনও উপহারই চাইছেন না লতা। তিনি চান, এই অর্থ দান করা হোক সীমান্তে পাহারারত বীর সাহসী ভারতীয় যোদ্ধাদের উদ্দেশ্যে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget