এক্সপ্লোর

পেট্রোপণ্যের দাম ১ টাকা কমাল কেরল সরকার, বামেদের দেখে শিখুন, মোদীকে ইয়েচুরি, সমালোচনা করলেন মমতারও

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি যখন টানা দু’সপ্তাহের বেশি সময় ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর পর আজ লিটারপ্রতি মাত্র এক পয়সা কমিয়েছে, ঠিক তখনই সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য শুক্রবার থেকে লিটারপ্রতি এক টাকা কমানোর কথা ঘোষণা করল কেরল সরকার। দেশের প্রথম রাজ্য হিসেবে এই উদ্যোগ নিল পিনারাই বিজয়ন সরকার। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছে বাম দলগুলি। তাদের দাবি, কেরলকে দেখে শিক্ষা নিক কেন্দ্র এবং পেট্রোল ও ডিজেলের দাম কমাক। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ট্যুইট করে বলেছেন, ‘কোনও বিজেপি সরকার এখনও পর্যন্ত এটা করেনি। কেরলের দৃষ্টান্ত অনুসরণ করা উচিত মোদীর। অন্তত ২০১৪ সালের আগে যা ছিল, পেট্রোপণ্যের উপর থেকে ততটা কর তুলে নেওয়া উচিত। ৯ বার বাড়া অন্তঃশুল্ক অবিলম্বে প্রত্যাহার করা উচিত।  পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও মানুষের দুর্ভোগের প্রতি মুখ্যমন্ত্রীর মনোভাব অবিকল কেন্দ্রে মোদীর মতো। তাঁরা মানুষের যন্ত্রণা কমানোর জন্য কিছুই করছেন না।’ সিপিআই-ও পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে। সিপিআই নেতা ডি রাজা বলেছেন, ‘সরকার ও তেল সংস্থাগুলি কী করছে? সাধারণ মানুষের যন্ত্রণা ও কষ্ট নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। এতে সরকারের অসংবেদনশীলতা এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রোখার ক্ষেত্রে ব্যর্থতা প্রকট হয়ে গিয়েছে।’ আজ কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পেট্রোপণ্যের দাম কমানোর ফলে রাজ্য সরকারের ৫০৯ কোটি টাকা ক্ষতি হবে। এর মাধ্যমে আমরা বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাই। সারা দেশ যখন দাম কমানোর দাবি জানাচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার কিছুই করেনি।’ কেরল সরকারের অর্থ দফতর সূত্রে খবর, এই রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর সারা দেশে তৃতীয় সর্বোচ্চ কর নেওয়া হত। তবে এবার সেই করের বোঝা কমানো হচ্ছে। তার ফলেই কেরলে পেট্রোল ও ডিজেলের দাম কমবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget