এক্সপ্লোর

‘রাষ্ট্রসঙ্ঘকে যত খুশি চিঠি লিখুক’, কাশ্মীর নিয়ে পাকিস্তানের উদ্যোগকে পাত্তা দিচ্ছে না ভারত

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ফের রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সেখানে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি তথ্য সুলুকসন্ধান টিমকে সেখানে পাঠানোর জন্য রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবকে চিঠি দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।  এই নিয়ে একমাসে দ্বিতীয়বার কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপের দাবি তুলল ইসলামাবাদ।যদিও পাকিস্তানের এই উদ্যোগকে আদৌ গুরুত্ব দিচ্ছে না ভারত। একইসঙ্গে পাকিস্তানের ওপর চাপও বাড়াচ্ছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, পাকিস্তান রাষ্ট্রসঙ্ঘর কাছে যত খুশি চিঠি লিখতে পারে। কিন্তু এতে জম্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এই বাস্তবতার কোনও বদল ঘটবে না। একইসঙ্গে এটাও সত্যি যে, জম্মু ও কাশ্মীরের একাংশ পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়েও সরব হয়েছেন। তিনি বলেছেন, এই করিডোর অবৈধভাবে পাকিস্তানের দখল করে রাখা ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। উল্লেখ্য, চিন-পাকিস্তান সম্পর্কের অন্যতম উপাদান এই করিডোর। এর হাত ধরেই পাকিস্তান তাদের বেহাল অর্থনীতির ক্ষেত্রে আশার আলো দেখছে। এই করিডোর নিয়ে অশান্ত বেলুচিস্তানে বিক্ষোভ দানা বেঁধেছে। বিক্ষোভ মোকাবিলায় পাকিস্তান  কঠোর দমননীতি গ্রহণ করেছে। ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছিলেন। পাকিস্তান মোদীর ওই মন্তব্যকে তাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেছে। কিন্তু বিকাশ স্বরূপ ওই দাবি খারিজ করে বলেছেন, কোথাও মানবাধিকার পদদলিত হলে তা নিয়ে উদ্বেগ প্রকাশ অযৌক্তিক নয়। এ সংক্রান্ত মন্তব্যতে কোনওভাবেই হস্তক্ষেপ বলা যায় না। প্রকৃতপক্ষে হস্তক্ষেপ হল সীমান্তপারের সন্ত্রাসবাদ। কাশ্মীরে চলতি অশান্তির বিষয়টি রাষ্ট্রসঙ্ঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উত্থাপনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের রাষ্ট্রদুতদের কাছেও প্রসঙ্গটি উত্থাপন করেছে ইসলামাবাদ। এছাড়াও ২২ পার্লামেন্ট সদস্যকে রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের দায়িত্ব দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যদিও এই সব প্রয়াস থেকে বড়সড় কোনও সাফল্য পায়নি পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget