এক্সপ্লোর

‘বান্ধবীকে মুম্বই ফেরাতে’ জেট এয়ারওয়েজের বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া নোট, দিল্লির ব্যবসায়ীর যাবজ্জীবন, ৫ কোটি টাকা জরিমানা

মঙ্গলবার বিরজু সাল্লা নামে ওই ব্যবসায়ীর এই সাজা ঘোষণা করেছেন বিশেষ এনআইএ বিচারক কে এম দাভে। আদালত জানিয়েছে, জরিমানার অর্থ বিমানের ক্রু ও যাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

আমদাবাদ: জেট এয়ারওয়েজের বিমানে অপহরণের হুমকি দেওয়া নোট ফেলে রেখে প্রবল আতঙ্ক, ত্রাস সৃষ্টির জন্য মুম্বইয়ের ব্যবসায়ীর যাবজ্জীবন কারাবাস ও ৫ কোটি টাকা জরিমানা। মঙ্গলবার বিরজু সাল্লা নামে ওই ব্যবসায়ীর এই সাজা ঘোষণা করেছেন বিশেষ এনআইএ বিচারক কে এম দাভে। আদালত জানিয়েছে, জরিমানার অর্থ বিমানের ক্রু ও যাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ২০১৭-র ৩০ অক্টোবর বিমানের শৌচাগারের টিস্যু পেপার বক্সে ইংরেজি, উর্দুতে লেখা বিমান ছিনতাইয়ের হুমকি বার্তা ফেলে রাখায় অভিযুক্ত হয়েছিলেন সাল্লা। এই ঘটনার পর সাল্লাই হন প্রথম কেউ যাঁকে ‘জাতীয় নো ফ্লাই লিস্ট’ অর্থাত ‘কোনও বিমানে চাপতে পারবেন না, এমন ব্যক্তিদের তালিকা’য় ফেলা হয়। পাশাপাশি ১৯৮২ সালের আইন বদলে আনা কঠোর বিমান ছিনতাই রোধ আইনেও প্রথম তাঁকে অভিযুক্ত করা হয়। গত বছরের জানুয়ারি সাল্লার বিরুদ্ধে ২০১৬র বিমান ছিনতাই রোধ আইনের ৩ (১), ৩ (২) (এ) ও ৪ (বি) ধারায় চার্জশিট দেয় এনআইএ। তাতে বলা হয়, সাল্লা ইংরেজি ও উর্দুতে ‘হুমকি-বার্তা’ লিখে ‘ইচ্ছে করেই’ মুম্বই-দিল্লি জেট এয়ারওয়েজের 9W339 ফ্লাইটের বিজনেস ক্লাসের কাছে শৌচাগারের টিস্যু পেপার বক্সে ফেলে রাখেন। বিমানের যাত্রী, ক্রু সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের নিরাপত্তা বিপদের মুখে পড়ে। আমদাবাদ বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণের পর সাল্লাকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি অপরাধ কবুল করে তদন্তকারীদের জানান, ছিনতাইয়ের হুমকিতে ভয় পেয়ে জেট এয়ারওয়েজ তাদের দিল্লি অফিস গুটিয়ে ফেলবে আর সেখানে কর্মরত তাঁর বান্ধবী মুম্বইয়ে তাঁর কাছে ফিরে আসবেন, এই আশাতেই তিনি এমনটা করেছেন। ওই হুমকি নোটে বিমানটিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উড়িয়ে নিয়ে যেতে বলা হয়। তার শেষে আল্লাহ মহান, শব্দগুলিও ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget