এক্সপ্লোর

তাণ্ডবে ব্যাপক সম্পত্তি নষ্টে ডেরার কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করতে নির্দেশ পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের

চন্ডীগড়: স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিমের সমর্থকদের তাণ্ডব, লুঠপাটে প্রচুর সম্পত্তি নষ্ট হওয়ায় কঠোর আদালত। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ, হিংসায় সম্পত্তির যত ক্ষয়ক্ষতি হয়েছে, তা ডেরার কাছ থেকে আদায় করা হবে। একটি সূত্রের খবর, গুরমিতের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে বেচে দিয়ে ক্ষতিপূরণ আদায় করতে বলেছে আদালত। ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ব্যাপারে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে তারা। ২০০২ সালে দুই মহিলা ভক্তকে ধর্ষণের মামলায় পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত গুরমিতকে দোষী ঘোষণা করতেই হাঙ্গামা শুরু করে দেয় তাঁর অনুগামীরা। নির্বিচার হিংসার পরিণতি হয় কমপক্ষে ২৮ জনের মৃত্যু। hc পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের পূর্ণ বেঞ্চ আগেই হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছিল, সিবিআই আদালতের রায়ের জেরে পরিস্থিতি যেদিকেই যাক, প্রয়োজনে তারা যেন বলপ্রয়োগ করে, হাতিয়ার কাজে লাগায়। সম্পত্তি ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আগামীকালও বেঞ্চে শুনানি চলবে বলে জানান অতিরিক্ত সলিসিটর জেনারেল সত্যপাল জৈন। পাঁচকুলার এক বাসিন্দার দায়ের করা জনস্বার্থ পিটিশনের পরিপ্রেক্ষিতেই এদিন কড়া অভিমত জানায় প্রধান বিচারপতি এস সিংহ শ্যারন, বিচারপতি অবনীশ ঝিঙ্গন ও বিচারপতি সূর্যকান্তের পূর্ণ বেঞ্চ। আবেদনকারী প্রশাসনিক নির্দেশ সত্ত্বেও দেড় লক্ষের বেশি লোকের জেলায় ঢুকে পড়ার খবরে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সে ব্যাপারে আদালত বলে, যদি লোকজন হাঙ্গামা, হুজ্জুতি করে সম্পত্তি নষ্ট করে, তবে তার ভিডিও তুলে রেখে ডেরার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড় প্রশাসনকে যে কোনও মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে নির্দেশ দেয় বেঞ্চ। গতকালই বেঞ্চ পাঁচকুলায় ডেরার কর্মী, সমর্থকদের ব্যাপক সমাবেশ রুখতে ১৪৪ ধারা যথাযথ ভাবে ব্যবহার না করায় হরিয়ানা সরকারকে তুলোধনা করে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget