এক্সপ্লোর

ত্রিপুরায় এবার দুর্নীতিগ্রস্ত বাম সরকার ক্ষমতাচ্যুত হবে, দাবি রাজনাথের

আগরতলা: ত্রিপুরায় এবার আড়াই দশকের বাম সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আজ আগরতলার ইন্দ্রনগরে এক জনসভায় তিনি বলেন, ‘আজ সকালে দলের রোড শো বিজয় সঙ্কল্প যাত্রায় এত মানুষের সমাগম দেখে আমার আর সন্দেহ নেই, বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্ত বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন মানুষ। পাঁকেই পদ্ম ফোটে। গত ২৫ বছর ধরে একের পর এক কেলেঙ্কারি ও দুর্নীতির মাধ্যমে সিপিআইএম সরকার পদ্ম ফোটার জন্য জমি তৈরি করে দিয়েছে।’ রাজনাথ আরও বলেছেন, ‘এর আগে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশকেও দুর্বল ও অসুস্থ রাজ্য হিসেবে চিহ্নিত করা হত। বিজেপি ক্ষমতায় আসার পর ওই রাজ্যগুলির সমস্যা দূর করে দিয়েছে। অটল বিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠেনি। বাজেপেয়ী সরকার উত্তর-পূর্ব ভারতের মানুষের কথা ভেবে তাঁদের উন্নতির জন্য আলাদা মন্ত্রক তৈরি করেছিল।’ ত্রিপুরায় গত বছর দুই সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্তভৌমিকের হত্যা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া নিয়েও বাম সরকারকে আক্রমণ করেছেন রাজনাথ। তিনি বলেছেন, ‘দুই সাংবাদিকের হত্যার ঘটনার সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল সাংবাদিকদের সংগঠন। কিন্তু মানিক সরকারের নেতৃত্বাধীন সরকার সেই আবেদনে সাড়া দেয়নি। সারা দেশে গড়ে ৪৬ শতাংশ অপরাধের ক্ষেত্রে সাজা ঘোষণা হয়। কিন্তু ত্রিপুরায় এই গড় মাত্র ২২ শতাংশ।’ অন্যদিকে, উনকোটি জেলার চণ্ডীপুরে এক জনসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘ত্রিপুরায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত। আইন-শৃঙ্খলা ভেঙে পড়ায় আমার মা-বোনেরা ন্যায়বিচার পাচ্ছেন না। সরকারের আর এক মিনিটও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget