এক্সপ্লোর
লোয়াকে ভুলে যেতে দেবে না ভারত, লাখ লাখ মানুষ সত্যিটা দেখতে পান, ট্যুইট রাহুলের

নয়াদিল্লি: সোহরাবুদ্দিন শেখ সংঘর্ষ মামলার শুনানি করা বিচারক বি এইচ লোয়ার মৃত্যুর তদন্তের দাবি গতকাল সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পরদিনই কংগ্রেস ও ৬টি বিরোধী দল প্রধান বিচারপতি দীপক মিশ্রের ইমপিচমেন্ট চেয়ে উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভা চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে নোটিস দিয়েছে। তাঁদের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও কংগ্রেস, বিরোধীরা ইমপিচমেন্টকে রাজনৈতিক অস্ত্র করছে বলে অভিযোগ করেছেন। এই প্রেক্ষাপটে রাহুল গাঁধী ট্যুইট করলেন, বিচারক লোয়ার পরিবার বলছে, আর কোনও আশা অবশিষ্ট রইল না। সব কিছুই ম্যানেজ করে নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু আমি ওদের বলতে চাই, আশা এখনও আছে। কারণ লাখ লাখ ভারতবাসী সত্যিটা দেখতে পান। ভারত কোনওদিনই বিচারক লোয়াকে ভুলে যেতে দেবে না। কংগ্রেস সভাপতি ট্যুইটে ট্যাগ করেন একটি সংবাদপত্র রিপোর্টকে যাতে লোয়ার পরিবারকে উদ্ধৃত করে বলা হয়েছে, আর কোনও আশাই নেই। সব কিছুই সাজানো বলে মনে হয়।
“There is no hope left, everything is managed” say Judge Loya’s family.
I want to tell them, there is hope. There is hope because millions of Indians can see the truth.
India will not allow Judge Loya to be forgotten.https://t.co/qSczy4kmZr
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2018
বিচারক লোয়ার মৃত্যুতে সংশয় প্রকাশ করে তদন্তের দাবিতে পেশ হওয়া একগুচ্ছ পিটিশন গতকাল সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পরই কংগ্রেস অসন্তোষ জানিয়ে বলে, লোয়ার মৃত্যু সংক্রান্ত 'উত্তর না মেলা প্রশ্নগুলির' মীমাংসায় ন্যয্য বিচার চাই। রাহুল নিজেও বিজেপি সভাপতি অমিত শাহকে টার্গেট করে বলেন, সত্য নিজের রাস্তায় এগিয়ে চলে, একদিন ঠিক ওঁর মতো লোকজনকে ধরে ফেলে। প্রসঙ্গত, সোহরাবুদ্দিন মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন অমিত শাহ। তবে তিনি ছাড়া পেয়ে যান। ২০১৪-র ১ ডিসেম্বর নাগপুরে সহকর্মীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে অসু্স্থ হয়ে মারা যান লোয়া। তবে নানা মহল দাবি করে, সোহরাবুদ্দিন মামলার সঙ্গে তাঁর মৃত্যুর সম্পর্ক আছে কিনা, তা তদন্ত করে খতিয়ে দেখা হোক। আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
























