এক্সপ্লোর

ছুটির দিনে নিরামিষ খাচ্ছে লখনউ, ধরপাকড়ের জেরে ধর্মঘট মাংস বিক্রেতাদের

  লখনউ: গতকাল থেকে ধর্মঘট শুরু করেছেন লখনউয়ের মাংস বিক্রেতারা। যোগী আদিত্যনাথ সরকারের ধরপাকড়ের প্রতিবাদে দোকান বন্ধ রেখেছে ৫,০০০-এর বেশি মাটন-মুর্গির দোকান। আজ আর শুধু ওই ধর্মঘট লখনউয়ে সীমাবদ্ধ নেই, গোটা রাজ্যের মাংসের দোকানই বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। যদিও লাইসেন্স থাকা দোকানের মালিকরা জানিয়ে দিয়েছেন, তাঁরা এই ধর্মঘটে নেই। ক্ষমতায় আসার পর যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের সব বেআইনি কসাইখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে লাইসেন্সহীন একের পর এক দোকান। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, লাইসেন্স থাকা দোকানের কোনও আশঙ্কা নেই। কিন্তু অভিযোগ, ধরপাকড়ের ফলে মাংসের টান পড়েছে রাজ্যে। এমনকী চিড়িয়াখানার বাঘ সিংহরাও মাংস পাচ্ছে না। এরপর ধরপাকড়ের প্রতিবাদে শনিবার থেকে লখনউয়ের মাংস বিক্রেতারা ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটীদের পাশে দাঁড়িয়ে বন্ধ রাখা হয়েছে শহরের বিখ্যাত কাবাবের দোকান টুন্ডেস ও মুবিনস। উত্তরপ্রদেশের মিট মুর্গা ব্যাপার কল্যাণ সমিতি আজ থেকে রাজ্য জুড়ে দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে। কানপুরের মুর্গা ব্যাপার মণ্ডল জানিয়েছে, এই ধর্মঘটে যোগ দেবে তারাও। তবে লাইসেন্স থাকা দোকানগুলি এই ধর্মঘটে যোগ দেয়নি। যদিও তারাও শঙ্কিত, ধরপাকড়ের ফলে তাদের ব্যবসাতেও না কোপ পড়ে। নয়ডা ও গাজিয়াবাদের রাস্তার ধারের মুর্গি-মাটনের দোকানগুলি রাত থেকেই উধাও। বেরিলিতে লাইসেন্স থাকা মাংসের দোকানগুলি খোলা থাকলেও রাস্তার ধারের গজিয়ে ওঠা সব দোকান পুলিশের ভয়ে বন্ধ। আগরাতেও মাংসের সরবরাহ কমে গিয়েছে চোখে পড়ার মত, শুধু মুরগির মাংসই পাওয়া যাচ্ছে। অনেক মাংসের দোকানির বক্তব্য, তাঁরা লাইসেন্স চাইলেও লখনউ পুরনিগম তা দেয়নি। ৩ বছর ধরে পুরনো লাইসেন্সের পুনর্নবীকরণও করছে না তারা। লাইসেন্স ছাড়াই কাজ করতে বাধ্য হওয়ার ফলে তাঁদের আইন সম্মত ব্যবসাও বেআইনি হয়ে গিয়েছে। আর এখন এভাবে ধরপাকড় শুরু হওয়ায় বিপন্ন হয়ে পড়েছে তাঁদের জীবনধারণ। পুরনিগম অবশ্য অস্বীকার করেছে এই অভিযোগ। তাদের বক্তব্য, ৬০২টা দোকানের লাইসেন্সের মধ্যে ৩৪০টার পুনর্নবীকরণ হয়েছে। ১৩০টার মত বাতিল করা হয়েছে কারণ তারা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেনি। গাইডলাইনে বলা হয়েছে, ধর্মীয় স্থান বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে মাংসের দোকান করা যাবে না। কিন্তু তা অধিকাংশ দোকানই মানেনি। অন্য দোকানগুলি বিক্রি করে মোষের মাংস। লখনউয়ে কোনও আইনি কসাইখানা নেই, তাই ওই সব দোকানকে লাইসেন্স দেওয়া সম্ভব নয়।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget