এক্সপ্লোর

গণপিটুনি: নির্দেশ রূপায়ণে ব্যবস্থা হয়নি, পিটিশনে অভিযোগ, কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিস সুপ্রিম কোর্টের

গোরক্ষার নামে তান্ডব, গণপিটুনির কঠোর হাতে মোকাবিলার জন্য শীর্ষ আদালত সংসদকে কড়া আইন চালুর কথা ভেবে দেখতে বলেছিল। এ ধরনের ঘটনা দেশে ‘টাইফুন সম দৈত্যে’র মতো বড় চেহারা নিতে পারে বলে সতর্ক করেছিল সর্বোচ্চ আদালত। আরও বলেছিল, এ ধরনের গণহিংসার পিছনে প্ররোচনা জোগাচ্ছে অসহিষ্ণুতা ও ভুয়ো খবর, মিথ্যা কাহিনি। তাই সব নাগরিকের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা সরকারের কর্তব্য।

নয়াদিল্লি: অ্যান্টি করাপশন কাউন্সিল অব ইন্ডিয়া ট্রাস্ট নামে একটি সংস্থার পেশ করা পিটিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর গণপিটুনি ও গণহিংসা রোধে যে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলি রূপায়ণের ব্যাপারে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সংস্থাটির তরফে আইনজীবী অনুকূল চন্দ্র প্রধান পিটিশনে অভিযোগ করেছেন, গণপিটুনির ঘটনা বাড়ছে। গণপিটুনি রুখতে সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশ রূপায়ণে কোনও পদক্ষেপই করা হয়নি। গণহিংসার মতো অপরাধের মোকাবিলায় ‘আগাম প্রতিরোধমূলক, শাস্তিমূলক ও সুরাহামূলক ব্যবস্থা’ নিতে সরকারকে ২০১৮-র ১৭ জুলাইয়ের নির্দেশে বলেছিল শীর্ষ আদালত। কিন্তু সেগুলি কার্যকর করা হয়নি। এই অভিযোগ সম্পর্কে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ সব রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস দিয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে। ট্রাস্টের পক্ষে পিটিশনটি দিয়েছেন কংগ্রেস কর্মী তেহসিন পুনাওয়ালা। ক্রমবর্ধমান গণপিটুনি ও গোরক্ষার নামে বাড়াবাড়ির উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, গোরক্ষার নামে তান্ডব, গণপিটুনির কঠোর হাতে মোকাবিলার জন্য শীর্ষ আদালত সংসদকে কড়া আইন চালুর কথা ভেবে দেখতে বলেছিল। এ ধরনের ঘটনা দেশে ‘টাইফুন সম দৈত্যে’র মতো বড় চেহারা নিতে পারে বলে সতর্ক করেছিল সর্বোচ্চ আদালত। আরও বলেছিল, এ ধরনের গণহিংসার পিছনে প্ররোচনা জোগাচ্ছে অসহিষ্ণুতা ও ভুয়ো খবর, মিথ্যা কাহিনি। তাই সব নাগরিকের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা সরকারের কর্তব্য। যারা গণপিটুনিতে জড়ায়, তাদের মনের মধ্যে আইন সম্পর্কে ভীতি সৃষ্টি করবে বলে সওয়াল করে একটি বিশেষ আইন চালু করা প্রয়োজন, এও বলেছিল শীর্ষ আদালত। আইনের শাসন বহাল থাকা সুনিশ্চিত করার পাশাপাশি সমাজে আইনশৃঙ্খলা নিশ্চিত করাও রাজ্য সরকারগুলির কর্তব্য বলেও অভিমত জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget