এক্সপ্লোর

দেখার ভুল! মধুমালার বদলে মধুবালাকে ‘বিদেশি’ ভেবে ৩ বছর ডিটেনশন ক্যাম্পে রাখল অসম পুলিশ

বুধবারই অসমের নাগরিক পঞ্জীকরণ থেকে বাদ দেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন স্বামীহারা মধুবালা মন্ডল।

গুয়াহাটি: স্রেফ দেখার ভুল, আর তার জন্যই মাশুল গুণতে হল আম নাগরিককে। ২০১৬ সালে ট্রাইবুনাল মধুমালা দাসকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করেছিল এবং তাকে অসমের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই মতো পুলিশও উল্লেখিত মহিলাকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়।  তিন বছর পর জানা গেল, মধুমালা দাসের পরিবর্তে মধুবালা মন্ডলকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। ‘বিদেশি’ পরিচয়ে যাকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মধুমালা দাস ট্রাইবুনালের রায়ের অনেক আগেই গত হয়েছেন। এমনকি বেঁচে নেই তার স্বামী মাখন দাসও। দাস পরিবার থেকেই জানানো হয়, তাদের পরিবারের এই দুই সদস্য ২০১৬ সালের ট্রাইবুনালের রায়ের অনেক আগেই মারা গিয়েছেন।

প্রসঙ্গত, ৫৯ বছরের মধুবালা মন্ডলের বিষয়টি নজরে আসতেই তড়িঘরি তদন্ত শুরু করে চিরাং জেলার সুপারিনটেনডেন্ট সুধাকর সিংহ। তদন্তে জানা যায়, পরিচয়ের ভুলে মধুমালা দাসের পরিবর্তে মধুবালা মন্ডলকে আটক করা হয়েছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। ঘটনাচক্রে ২ জনই চিরাং জেলার বিষ্ণুপুরের বাসিন্দা। সত্য উদঘাটনের পরই গোটা বিষয়টি চিরাং জেলার ফরেন ট্রাইবুনালের কাছে উপস্থাপন করেন পুলিশ অধিকর্তা সুধাকর সিংহ। ২৫ জুন ট্রাইবুনাল একটি নির্দেশিকা দিয়ে জানায়, মধুবালা মন্ডলকে ওই ডিটেনশন ক্যাম্প থেকে সসম্মানে পরিবারের হাতে তুলে দিতে হবে। বৃহস্পতিবার মধুবালা মন্ডলকে কোকরাঝড়ের অবৈধ অভিবাসী ক্যাম্প থেকে মুক্তি দিয়ে তার মেয়ের হাতে তুলে দিল অসম পুলিশ।

সম্প্রতি এমন আরও একটি ঘটনা সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে। যা নিয়ে গোটা দেশেই শোরগোল পড়ে যায়। কার্গিল যুদ্ধের সেনা মহম্মদ সানাউল্লাহকেও বিদেশী ভেবে গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর পরিবার গুয়াহাটি আদালতে পিটিশন দিয়ে মহম্মদ সানাউল্লাহকে জামিনে মুক্ত করে।

উল্লেখ্য, বুধবারই অসমের নাগরিক পঞ্জীকরণ থেকে বাদ দেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন স্বামীহারা মধুবালা মন্ডল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget