এক্সপ্লোর

কৃষক বিক্ষোভ: শান্তি ফেরাতে অনশনে শিবরাজ, ‘নাটক’, কটাক্ষ বিরোধীদের

ভোপাল: কৃষক বিক্ষোভ মেটাতে অনশনে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচীর জন্য ভোপালের দশেরা ময়দানে রাতারাতি গড়ে উঠেছে ওয়াটারপ্রুফ প্যান্ডেল। ১৬০ ফুট লম্বা ও ৬০ ফুট চওয়া ওই প্যান্ডেলের সামনে রয়েছে প্রায় ৪০০ টি চেয়ার। শুধু তাই নয়, মঞ্চের পিছনে তৈরি হয়েছে কেবিন। সেখানে কৃষক প্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কেবিনে রয়েছে খাটও। এছাড়াও চাওয়া হয়েছে কুলার। ব্যবস্থা হয়েছে শৌচাগারেরও। মুখ্যমন্ত্রীর এই অনশনের পাল্টা জেল ভরো আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। অশান্তি এড়াতে রাজ্যে মোতায়েন ১৩ কোম্পানি আধা সামরিক সেনা। রাজ্যে ক্রমশ ছড়াচ্ছে কৃষক বিক্ষোভ। আন্দোলন শুরু হওয়ার প্রায় একসপ্তাহ পরে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই কৃষক বিক্ষোভে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে একথা বুঝেই এবার অনশনের কৌশল নিলেন শিবরাজ। গতকাল শিবরাজ বলেন, রাজ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত অনশন করবেন তিনি। তাঁর দাবি, রাজ্য সরকার কৃষকদের স্বার্থেই কাজ করছে। কৃষকদের জন্য বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। কৃষকদের সমস্যা সমাধানে সরকার নিরন্তর কাজ করছে। একইসঙ্গে তিনি বলেছেন, প্রতিবাদের নামে যারা হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করা হবে। দশেরা ময়দান থেকেই তিনি সরকার চালাবেন বলে জানিয়েছেন শিবরাজ। মুখ্যমন্ত্রীর এই অনশনের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্য বিধানসভার বিরোধী নেতা অজয় সিংহ বলেছেন, মুখ্যমন্ত্রী ‘নাটক’ করছেন। এই নাটকে কেজরীবালের মতো কয়েক কোটি টাকা খরচ করা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন, আন্দোলনে নিহত কৃষকদের সম্পর্কে অভব্য মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে সেই তিনিই আবার শান্তি ফেরাতে অনশনে বসছেন। এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। সিপিএমের অভিযোগ, নিহতদের পরিবারের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন শিবরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget