এক্সপ্লোর
ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের বয়স বাড়িয়ে ৬২ করল মধ্যপ্রদেশ

ভোপাল: সামনেই রাজ্য বিধানসভার ভোট। তার আগে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স ৬২ বছর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা নিয়ে ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এই ঘোষণা কার্যকরী হলে পাঁচ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। যদি ওই ঘোষণা নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে একহাত নিয়েছে বিরোধী দল কংগ্রেস। বিরোধী দলের বক্তব্য, অবসরের বয়স বাড়িয়ে রাজ্যের কর্মসংস্থানহীন তরুণদের সঙ্গে প্রতারণা করছে সরকার। এরফলে যে তরুণরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন, তাঁদের বেকারভাতা দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















