এক্সপ্লোর

এবার দাবানলের প্রকোপে বৈষ্ণোদেবীর ত্রিকূট পর্বত

জম্মু ও দেহরাদুন: ফের দাবানলের কোপে হিমালয়। একদিকে জম্মুর ত্রিকূট পর্বতে ভয়াবহ আগুন ধরেছে। অন্যদিকে, নতুন করে আগুন লাগার খবর মিলেছে উত্তরাখণ্ডেও। ত্রিকূট পর্বত সংলগ্ন বনাঞ্চলে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই আগুন লেগেছে। প্রসঙ্গত, এখানেই কাটারার কাছে বৈষ্ণোদেবীর মন্দির। ফলে, আগুন লাগার খবর মিলতেই ভারতীয় বায়ুসেনার দুটি এমআই-১৭ হেলিকপ্টার তা নেভানোর কাজ শুরু করে দেয়। রিয়াসির এসএসপি সুজিত কুমার বলেন, কাটারা শহর সহ সংলগ্ন বানগঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এই আগুন ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, এই জায়গাটি বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প হিসেবে পরিচিত। তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বায়ুসেনার সাহায্য চাওয়া হয়। তিনি জানান, আগুন লাগার পর প্রথমে অসামরিক হেলিকপ্টারে করে তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে, আগুন নেভানোর কাজে বায়ুসেনার চপার ব্যবহার করা হয়। এদিন বায়ুসেনার উধমপুর স্টেশন থেকে দুটি এমআই-১৭ হেলিকপ্টার রিয়াসি বাঁধ থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। জানা গিয়েছে, দাবানলকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে, নতুন করে আগুন লেগেছে উত্তরাখণ্ডের বনাঞ্চলেও। জানা গিয়েছে, রাজ্যের উত্তরকাশী জেলায় আগুনে পুড়ে গিয়েছে ১৮০ হেক্টর বনভূমি। জেলার শতাধিক এলাকায় ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক। প্রশাসনিক আধিকারিকদের তিনি অবিলম্বে ওই সব এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে গোটা উত্তরাখণ্ড জুড়ে চলছে তাপপ্রবাহ। পারদ ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রির সীমা। ফলে বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget