এক্সপ্লোর
গুয়াহাটিতে ৩ মহিলা ক্যান্সার রোগীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার পুরুষ স্বাস্থ্যকর্মী

গুয়াহাটি: অসমে ডাঃ বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটে তিন মহিলা ক্যান্সার রোগীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার পুরুষ নার্স। ৩১ ডিসেম্বরের ঘটনাটি নিয়ে গত বৃহস্পতিবার এখানকার পল্টনবাজার থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সেবাকর্মীর নাম কমলকান্তি সেন চৌধুরি। তিনি ত্রিপুরার দেবীপুরের লোক। রবিবার সেখানে তাঁর বাড়ি থেকে কমলকান্তিকে গ্রেফতার করে পল্টনবাজার থানার পুলিশের একটি দল। তাঁকে ১৬ জানুয়ারি পর্যন্ত ট্রানজিট রিম্যান্ডে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মহিলা রোগীদের যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর ৮ জানুয়ারি ওই ইনস্টিটিউট থেকে কমলকান্তি ইস্তফা দেন বলে জানিয়েছে পুলিশ।
Before You Go
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















