এক্সপ্লোর

মমতা বরাবরই বিদ্রোহী, তাঁকে উপেক্ষা করা অসম্ভব: প্রণব

নয়াদিল্লি: সদ্য প্রকাশিত বই ‘দ্য কোয়ালিশন ইয়ারস’-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবরের বিদ্রোহী নেত্রী বলে উল্লেখ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি আরও লিখেছেন, মমতার মধ্যে এমন একটা তেজ আছে, যা ব্যাখ্যা করা কঠিন কিন্তু উপেক্ষা করা সম্ভব নয়। নির্ভীকভাবে নিজের রাজনৈতিক কেরিয়ার গড়েছেন মমতা। তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন, সেটা তাঁর নিজের লড়াইয়ের ফল। মমতার বিদ্রোহ প্রসঙ্গে ১৯৯২ সালে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের কথা উল্লেখ করেছেন প্রণব। তিনি লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, মমতা সহ প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব সাংগঠনিক নির্বাচনে ভোটাভুটির বদলে সর্বসম্মতি চাইছেন। তাঁদের আশঙ্কা, প্রকাশ্যে নির্বাচন হলে দলাদলি প্রকট হয়ে যাবে। তৎকালীন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস সভাপতি আমাকে মধ্যস্থতা করার দায়িত্ব দেন। একদিন আমি সাংগঠনিক নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানার জন্য তাঁকে বৈঠকে বসার আহ্বান জানাই। আলোচনা চলাকালীন মমতা হঠাৎ রেগে গিয়ে বলেন, আমরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছি। তিনি বলে বসেন, ভোটাভুটির ব্যবস্থা করতে হবে। তাহলেই তৃণমূল স্তরের কর্মীরা সংগঠনের বিষয়ে তাঁদের মতামত জানাতে পারবেন। আমাদের বিরুদ্ধে সাংগঠনিক পদ বিলি করারও অভিযোগ করেন মমতা। তিনি কোনও কথা না শুনেই রেগে গিয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান। সেই নির্বাচনে মমতাকে সামান্য ব্যবধানে হারিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি হন সোমেন মিত্র। ফল ঘোষণার পর মমতা এসে আমাকে বলেন, আপনি খুশি হয়েছেন? আমাকে হারানোর ইচ্ছা পূরণ হয়েছে? আমি বলেছিলাম, তিনি ভুল করছেন।’ ১৯৮৪ সালে সিপিআইএম-এর হেভিওয়েট পার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতার জয়কে চমকপ্রদ বলে উল্লেখ করেছেন প্রণব। তাঁর মতে, রাজনৈতিক জীবনের শুরু থেকেই একের পর এক কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন মমতা। তিনি কোনওদিন ভয় পাননি। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে রাজনীতি করে সফল হয়েছেন মমতা।

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget