জন্মদিনে মোদীকে শুভেচ্ছা মমতা, কেশরীনাথ, রাহুলের

নয়াদিল্লি: জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তাঁরা প্রত্যেকেই রাজনৈতিক দূরত্ব ভুলে সৌজন্যের পরিচয় দিয়েছেন। Birthday wishes to @PMOIndia @narendramodi Ji
রবিবার ৬৮-তে পা রাখলেন প্রধানমন্ত্রী। এদিন কংগ্রেস সহ-সভাপতি টুইটারে লেখেন, জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক শুভেচ্ছা।
https://twitter.com/OfficeOfRG/status/909293552995151873অভিনন্দন জানিয়েও আবার একইসঙ্গে খোঁচা দিতেও ছাড়েননি কংগ্রেস সাধারণ সম্পাদক দ্বিগ্বিজয় সিংহ। টুইটারে লেখেন, জন্মদিনে মোদীজিকে শুভেচ্ছা। তিনি যোগ করেন, আশা করি তাঁকে নিজের ভুল স্বীকার করা ও তা শুধরে নেওয়ার শক্তি দেবেন ঈশ্বর।
https://twitter.com/digvijaya_28/status/909266887409754118এদিকে, জন্মদিনের শুরুটা মায়ের আশীর্বাদ নিয়ে করলেন নরেন্দ্র মোদী। শনিবার রাতেই আমদাবাদে পৌঁছন তিনি। রবিবার সকালে গাঁধীনগরের পার্শ্ববর্তী বৃন্দাবন বাংলোয় ভাইয়ের বাসভবনে পৌঁছন প্রধানমন্ত্রী।
সেখানে মা হিরাবার থেকে আশীর্বাদ নেন তিনি। বর্তমানে ছোট ভাই পঙ্কজের সঙ্গে রাইসান গ্রামে থাকেন হিরাবা। এদিন প্রায় ২০ মিনিট মায়ের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী।
Before You Go
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮






















