এক্সপ্লোর

দু বছর ধরে ৫৫ বছরের শিক্ষিকার পিছু ধাওয়া, কারাদণ্ড ৬২ বছরের বৃদ্ধর

মুম্বই:  দু বছর ধরে ৫৫ বছরের এক শিক্ষিকার পিছু ধাওয়া করার জন্য ৬২ বছরের এক বৃদ্ধকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে শিক্ষিকাকে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণও দিতে হবে ওই বৃদ্ধকে। নির্ভয়া গণধর্ষণের ঘটনার পর ২০১৩-র সংশোধনীতে পিছু ধাওয়াকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ভারতীয় দণ্ডবিধিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। অভিযোগকারিণী শিক্ষিকার বয়ানের ভিত্তিতেই ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ম্যাজিস্ট্রেটের আদালত। সাজাপ্রাপ্ত সেওরির ব্যবসায়ী ইস্তেখার আনসারি দাবি করেছিলেন যে, ব্যবসার জন্য স্থানীয় একটি দোকানে মালপত্র কিনতে যেতেন তিনি। এরসঙ্গে অভিযোগকারিনীকে পিছু ধাওয়া করার কোনও বিষয় ছিল না। কিন্তু আদালত সেই যুক্তিতে কর্ণপাত করেনি। ভবিষ্যতে ভালো আচরণের প্রতিশ্রুতির বিনিময়ে দোষীকে রেহাই দিতেও অস্বীকার করে আদালত। ওই শিক্ষিকা অভিযোগ করেন যে, ২০১৫-তে একটি স্কুলে কাজ করতেন তিনি। হার্বার লাইন ট্রেনে চড়ে যেতেন তিনি। ট্রেন থেকে নেমে স্কুল পর্যন্ত হেঁটেই যেতেন। এরইমধ্যে ওই বৃদ্ধকে তিনি তাঁর পিছু ধাওয়া করতে দেখেন। এই ঘটনা দিনের পর দিন চলে। ওই বৃদ্ধকে তিনি সাবধানও করেছিলেন। কিন্তু তাতে আনসারি পিছু হঠেননি। বিপদ বুঝে তিনি পুলিশের দ্বারস্থ হন। শিক্ষিকার অভিযোগ, এভাবে পিছু ধাওয়া করায় তিনি যথেষ্ট বিব্রত বোধ করেন। আদালত সাজা ঘোষণা করতে গিয়ে বলেছে, গত দু বছর ধরে পিছু ধাওয়ার ঘটনা ওই মহিলার পক্ষে যথেষ্ট ভীতিপ্রদ। এক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের সংস্থান থাকলেও দোষীর বয়স ও অন্যান্য বিষয় বিবেচনা করে আদালত তিন মাসের সাজা দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget