এক্সপ্লোর
পাত্তা দিচ্ছেন না বান্ধবী, প্রেমিক তাঁর ওপর ছুঁড়ে মারল জ্বলন্ত জ্যাকেট

নয়াদিল্লি: এক বিবাহিত মহিলার গায়ে আগুন ধরানোর চেষ্টার অভিযোগে দক্ষিণ দিল্লির মালব্যনগরে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম চাঙ্কি ঠাকুর। অভিযোগ, মহিলার দিকে জ্বলন্ত জ্যাকেট ছুঁড়ে দেয় সে। শোনা গিয়েছে, অভিযোগকারিণীর সঙ্গে চাঙ্কির প্রেমের সম্পর্ক ছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাপের বাড়িতে থাকছিলেন তিনি। চাঙ্কির অভিযোগ ছিল, মহিলা তাকে পাত্তা দিচ্ছেন না। গতকাল সে বান্ধবীর বাড়ি গিয়ে তাঁর ও নিজের গায়ে পেট্রোল ছিটিয়ে দেয় বলে অভিযোগ। তারপর নিজের জ্যাকেটে আগুন ধরিয়ে তা ওই মহিলার দিকে ছুঁড়ে মারে। মহিলার ভাই জ্যাকেটটি লুফে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেন। তিনি ও তাঁদের মা এই ঘটনায় আহত হয়েছেন। গতকালই বুরারি থেকে গ্রেফতার করা হয় চাঙ্কিকে।
Before You Go
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
অটো





















