এক্সপ্লোর

এটিএম থেকে টাকা তুলে জালে! গোয়ার পারফিউম স্পেশালিস্ট খুনে অভিযুক্ত গ্রেফতার বেঙ্গালুরুতে

পানাজি: দিনকয়েক আগে গোয়ায়  নামী পারফিউম স্পেশালিস্ট মনিকা ঘুরদের রহস্যজনক খুনের ব্যাপারে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হল একজনকে। গতকাল গভীর রাতে বেঙ্গালুরু পুলিশের সহায়তায় রাজকুমার সিংহ নামে পঞ্জাবের লোকটিকে ধরে গোয়া পুলিশ। তাকে গোয়ায় নিয়ে আসা হচ্ছে। পানাজির কাছে ভাড়া করা ফ্ল্যাটে সম্প্রতি উদ্ধার হয় মনিকার নগ্ন দেহ। স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে গত জুলাই থেকে সেখানে থাকছিলেন তিনি। তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ময়না  তদন্তে প্রকাশ। তবে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা পরিষ্কার হয়নি। বিস্তারিত তথ্য না দিলেও জনৈক পুলিশ অফিসার জানান, মহারাষ্ট্র, কর্নাটক হয়ে যাওয়ার সময়  অভিযুক্ত রাজকুমারের এটিএম লেনদেনের ওপর নজর রেখে তার গতিবিধি বুঝে নিচ্ছিলেন তাঁরা। মনিকাকে খুনের পর তাঁর এটিএম কার্ড ও মোবাইল হাতিয়ে নিয়েছিল সে। কর্নাটক ঢোকার আগে মীরাজ (সাংলি জেলা) ও নাসিক সহ মহারাষ্ট্রের একাধিক এটিএম থেকে ওই কার্ড ব্যবহার করে টাকা তুলে নেয় সে। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, খুন হওয়ার কয়েক ঘণ্টা আগে মুম্বই-নিবাসী ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন মনিকা। পুলিশ সুপার (নর্থ) উমেশ গাঁওকর বলেন, ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আনন্দ তাঁকে ফোন করেছিলেন। মনিকা তাঁকে জানিয়েছিলেন, কিছুক্ষণ বাদে তিনি বেরবেন। ওটাই কারও সঙ্গে তাঁর শেষ ফোনালাপ। মনিকার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে জানান তিনি। তদন্তে আরও প্রকাশ, ৫ অক্টোবর দুপুরে এক প্রথম সারির ব্যবসায়ী মনিকাকে তাঁর ফ্ল্যাট থেকে ৫ কিমি দূরে একটি কফি শপে দেখেছিলেন বলে দাবি করেছেন।  কিন্তু ঘটনা হল, ওই  কফি শপে সিসিটিভি ক্যামেরা নেই বলে জানান পুলিশ সুপার।

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget