এক্সপ্লোর
কেরলে চিড়িয়াখানায় সিংহর খাঁচায় ঢুকে পড়লেন এক যুবক, নিরাপদেই উদ্ধার কর্মীদের

ফাইল ছবি
তিরুঅনন্তপুরম: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েও, কর্মীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বাইরে এলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমের চিড়িয়াখানায়। মুরুগান নামে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চিড়িয়াখানা সূত্রে খবর, মুরুগানের বাড়ি ওট্টাপ্পালামে। কয়েকদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। আজ তিনি টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকেই সোজ সিংহর খাঁচার সামনে চলে যান। তিনি তারের জাল টপকে খাঁচার মধ্যে লাফিয়ে পড়েন। অন্য দর্শকরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে চিড়িয়াখানার কর্মীদের খবর দেন। ততক্ষণে মুরুগান খাঁচায় থাকা দু’বছর বয়সি সিংহীটিকে খোঁচাতে শুরু করে দেন। অন্য দর্শকরা তাঁকে খাঁচার বাইরে আসতে বললেও তিনি সে কথায় কান দেননি। তবে কর্মীরা সময়মতো এসে পড়ায় সিংহীটিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে মুরুগানকে বাইরে আনা হয়।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















