এক্সপ্লোর

অশালীন পোস্ট নয়, ‘কমল কা ফুল, হামারি ভুল’ লেখায় ৩০ দিনের জন্যে ব্লক এই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট

নয়াদিল্লি: এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি সরকারের উদ্দেশ্যে কোনও আক্রমনাত্মক বা কাউকে কেন্দ্র করে কোনও অশালীন পোস্ট না করেও পরলেন ফেসবুকের তোপের মুখে। ওই ব্যক্তি শুধুমাত্র তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছিলেন ‘কমল কা ফুল হামারি ভুল’, যার মানে (আমাদের ভুল, পদ্ম)। সঙ্গে নিজের ফেসবুক পেজে দিয়েছিলেন একটি বিলের ছবি। এই পোস্ট করার জন্যে আগামী তিরিশ দিনের জন্যে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মহম্মদ আনাস নামের ওই ব্যক্তি পেশায় একজন সাংবাদিক। তিনি সম্প্রতি তাঁর ফেসবুক পেজে একটি বিলের ছবি পোস্ট করেন। সেই বিলে দেখা যাচ্ছিল ব্যবসায়ীরা একটি কথা ছাপিয়ে রেখেছেন। সেই কথাটিই হল ‘কমল কে ফুল হামারি ভুল’।এই সেই বিলের ছবি ছবি সৌজন্যে ফেসবুক ছবি সৌজন্যে ফেসবুক এরপর বিষয়টিকে আরও ভাল করে বিশ্লেষণ করতে ওই সাংবাদিক লিখে দেন, ব্যবসায়ীরা বিলের ওপর এধরনের কথা ছাপিয়ে আমজনতাকে জানাতে চাইছেন বিজেপিকে ভোট দিয়ে তাঁরা ভুল করেছেন। কিন্তু এই পোস্টের আধ ঘণ্টার মধ্যেই মহম্মদ আনাসের কাছে ফেসবুকের থেকে নোটিফিকেশন আসে, তিনি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করেননি। সেইজন্যে তাঁর অ্যাকাউন্ট তিরিশ দিনের জন্যে ব্লক করে দেওয়া হল। অথচ এই পোস্টের সঙ্গে সরাসরি ওই সাংবাদিকের কোনও যোগ নেই। তিনি নিজে থেকেও কিছু লেখেননি। কিন্তু বিনা দোষে ফেসবুক নজরদারির শিকার হয়েছেন। বিলটি গুজরাতের সুরাতের কোনও এক ব্যবসায়ী ছাপিয়েছেন। দিনকয়েক ধরেই সেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করছে। সরকারের উদ্দেশ্যে কোনও আক্রমণাত্মক পোস্ট না করেও, পরোক্ষে সরকারের সমালোচনা করায় ফেসবুক ফ্যাসিসিমের শিকার হলেন তিনি, মন্তব্য ওই সাংবাদিকের। এই ঘটনা জানাজানির পরই মানুষের বাকস্বাধীনতার অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়া জায়েন্টের কড়া সমালোচনায় সরব হয়েছেন সমাজের বিভিন্ন মহলের মানুষ।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget