সমলিঙ্গ সম্পর্কে না, বন্ধুকে ছুরি দিয়ে কোপাল ব্যক্তি

ঝাবুয়া (মধ্যপ্রদেশ): সমলিঙ্গ সম্পর্কে রাজি না হওয়ায় বন্ধুকে ছুরি দিয়ে কোপাল এক ব্যক্তি। এরপর সে নিজেকেও আঘাত করে বলে জানা গিয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের আদিবাসী-অধ্যুষিত ঝাবুয়ার।
পুলিশ সুপার মহেশ চন্দ্র জৈন জানান, গতকাল রাতে অভিযুক্ত রাকেশ বৈগলা তার পুরুষ বন্ধুকে নিজের বাড়িতে ডাকে। অভিযোগ, ২৭ বছরের যুবকের সঙ্গে বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করতে চায় রাকেশ।
আক্রান্তের দাবি, তিনি এধরনের সম্পর্কে জড়াতে রাজি না হওয়ায় তাঁকে ছুরি দিয়ে আঘাত করে রাকেশ। এরপর সে নিজেকেও একই ছুরি দিয়ে আঘাত করে।
দুজনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। রাকেশের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















