এক্সপ্লোর

লাদেনের নামে আধার কার্ড তৈরির চেষ্টা, রাজস্থানে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

নয়াদিল্লি: একদা বিশ্বত্রাস আল-কায়দা জঙ্গিগোষ্ঠীর প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে ২০১১ সালের ২ মে। কিন্তু সেই লাদেনের নামেই আধার কার্ড তৈরির চেষ্টা করছিলেন রাজস্থানের এক ব্যক্তি। তিনি ধরা পড়ে গিয়েছেন। মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তি অবশ্য সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, অন্য কেউ তাঁর হয়ে ওই আধারের আবেদন করেছিল। কিন্তু পুলিশ ও আয়কর বিভাগের আধিকারিকরা সেই বক্তব্য মানতে নারাজ। পুলিশ সূত্রে খবর, সাদ্দাম মনসুরি নামে ওই ব্যক্তি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অপারেটর। তিনি রাজস্থানের ভিলওয়ারা জেলার মন্ডল অঞ্চলে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র চালান। সেখান থেকেই পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের ঠিকানা দিয়ে লাদেনের নামে আধার কার্ড তৈরির চেষ্টা করেন তিনি। কিন্তু সেই আধারের আবেদনে অসঙ্গতি দেখতে পান আধিকারিকরা। এরপরেই সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মন্ডলের ডেপুটি পুলিশ সুপার চঞ্চল মিশ্র বলেছেন, ওই আধারের আবেদনে লাদেনের ঠিকানা হিসেবে দেখানো হয়েছিল অ্যাবোটাবাদ শহর, জেলা ভিলওয়ারা। নিহত আল-কায়দা প্রধানের ছবিও দেওয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবেই আঙুলের ছাপ, পরিচয়পত্র দিতে পারেননি সাদ্দাম। এই অসঙ্গতির ফলেই ধরা পড়ে যান তিনি। আয়কর দফতরের কাছ থেকে যাবতীয় তথ্য পেলেই সাদ্দামকে জেরা করা হবে। রাজস্থানের আয়কর বিভাগের আধিকারিক সঞ্জয় আলুদিয়া বলেছেন, নয়াদিল্লির টেকনিক্যাল বিভাগ থেকে এই আধারের আবেদনে অসঙ্গতির কথা তাঁদের জানানো হয়। এরপরেই তাঁরা এফআইআর করেন। সাদ্দাম এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেও, তিনিই ওই আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget