এক্সপ্লোর
ইলাহাবাদে দলিত ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

ইলাহাবাদ: উত্তর প্রদেশের লখনউয়ে একটি রেস্তোরাঁর বাইরে দলিত ছাত্র দিলীপ সরোজকে পিটিয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত বিজয়শঙ্কর সিংহকে গ্রেফতার করা হল। আজ সকাল সাতটা নাগাদ সুলতানপুর বাসস্ট্যান্ড থেকে পেশায় টিকিট পরীক্ষক বিজয়কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক আকাশ কুলহারি। ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইনের ছাত্র দিলীপকে বৃহস্পতিবার হকি স্টিক, লোহার রড ও ইঁট দিয়ে মারা হয়। শনিবার তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে এই ঘটনার ছবি থাকলেও, এতদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে নরম মনোভাব দেখানোর অভিযোগ ওঠে। তবে শেষপর্যন্ত আজ বিজয়কে গ্রেফতার করা হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী। সোমবার ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ দেখানোর সময় একটি বাসে আগুন ধরিয়ে দেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
























