এক্সপ্লোর

ইনি দেশের প্রথম ভোটদাতা, বয়স ১০০

সিমলা: নাম শ্যামশরণ নেগি। আজ জন্মদিন, বয়স হল ১০০। এখনও পর্যন্ত বিস্ময়ের বিশেষ কিছু নেই, কারণ বহু মানুষই থাকেন যাঁরা শতায়ু। কিন্তু শ্যামশরণের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। অবাক হবেন, যখন শুনবেন, স্বাধীন ভারতের ইতিহাসে ইনিই প্রদান করেছিলেন সর্বপ্রথম ভোট। সে ১৯৫১-র অক্টোবরের কথা। এখন যেখানে হিমাচল প্রদেশের কিন্নর জেলা, তখন তার নাম ছিল চিনি। কদিন ধরেই পড়ছিল প্রচণ্ড বরফ। সেই বরফ ভেঙে ভোট দিতে যান শ্যামশরণ নেগি। পরে জানতে পারেন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে তিনিই প্রথম ভোট দিলেন। শ্যামশরণের বাড়ি কিন্নরের কল্পার এক গণ্ডগ্রামে। ২০১০-এ তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা কিন্নরে এসে তাঁকে সংবর্ধনা দেন। হিমালচল প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হন তিনি, যাঁর কাজ, সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করা। শ্যামশরণের জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠেছে তাঁর গ্রাম। গতকাল প্রথা মেনে প্রার্থনা হয়েছে বাড়িতে। শ্যামশরণ ছাড়াও সেই প্রার্থনায় যোগ দেন তাঁর স্ত্রী, ৯৬ বছরের হীরামণি। তাঁদের ৯ ছেলেমেয়ের সর্বকনিষ্ঠ চন্দ্রপ্রকাশ জানিয়েছেন, বাবার জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় মনাস্ট্রি থেকে ৯ জন বৌদ্ধ লামাকে আমন্ত্রণ করেন তিনি। তাঁরা তাঁর বাবার সুস্বাস্থ্য চেয়ে প্রার্থনা করেছেন। ১৬টি লোকসভা ও ১২টি বিধানসভা ভোটে অংশ নিয়েছেন ১০০ বছরের মানুষটি। জানিয়েছেন, প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা তাঁর এখনও স্পষ্ট মনে আছে। সেই সময়কার দেশ আর বর্তমান- অনেক বদলে গিয়েছে পরিস্থিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget