এক্সপ্লোর

নোট বাতিল:বিজেপির বেশিরভাগ সদস্য অবিবাহিত, তাই বিয়ের মাস আসছে বুঝতে পারেনি,কটাক্ষ রামদেবের

নয়াদিল্লি:  কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে মারাত্মক সমস্যায় পড়েছেন সেই সমস্ত মানুষগুলো যাঁদের বাড়িতে বিয়ে রয়েছে। এই প্রসঙ্গ টেনে এবার যোগগুরু বাবা রামদেব কেন্দ্রকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির অধিকাংশ সদস্যই অবিবাহিত। তাই তাঁরা বুঝতে পারেননি সামনে বিয়ের মাস আসছে। বাড়িতে বিয়ে থাকলে, হাতে নগদ টাকা না থাকলে কতটা সমস্যায় পড়তে হয় সেই সমস্ত মানুষদের। প্রসঙ্গত, গত সাতদিনে নগদের সমস্যায় জেরবার মানুষ। টানা লাইনে দাঁড়িয়ে অনেক সময় অসুস্থও হয়ে পড়েছেন অনেকে। এমনকি বাড়িতে বিয়ে রয়েছে, সেইজন্য টানা আট ঘন্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে এক ব্যক্তির। এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিয়ে আছে এমন পরিবারকে এই হয়রানি থেকে রেহাই দিতে বৃহ্স্পতিবারই অর্থ মন্ত্রক নির্দেশ দেয় ব্যাঙ্কে এসে কেওয়াইসি এবং প্যান কার্ড দেখালেই আড়াই লক্ষ পর্যন্ত তুলতে পারবে সেই সমস্ত পরিবার। রামদেব তাঁর মন্তব্যের স্বপক্ষে আরও বলেন, যদি কেন্দ্র তাদের সিদ্ধান্ত আর পনেরো দিন বা একমাস বাদে লাগু করত, তাহলে এভাবে সমস্যায় পড়তে হত না বিয়ে রয়েছে এমন পরিবারগুলোকে এবং ছোট ছোট ব্যবসায়ীদের। তবে কেন্দ্রের এই নোট বাতিলের সিদ্ধান্ত সবটাই খারাপ নয়, মন্তব্য যোগগুরুর। তিনি মনে করেন, এরফলে পণ চাইতে পারছেন না পাত্রপক্ষের পরিবার। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী হঠাত্ই ঘোষণা করেন সেদিন মধ্যরাত থেকেই বাজার চলতি পাঁচশো এবং হাজারের সমস্ত নোট বাতিল হয়ে যাবে। কালো টাকা রোধে, জাল নোট চক্র ভেঙে দিতে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে এই পদক্ষেপ নেন মোদী সরকার। কিন্তু গত দশদিনে ব্যাঙ্কের সামনে দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া লাইন, এটিএম-এ অপর্যাপ্ত টাকা মানুষের সমস্যা প্রতিদিনই বাড়িয়েছে। এরমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিরোধী দলগুলো। সমাজের বিভিন্ন স্তরের মানুষও এই পদক্ষেপের কড়া সামলোচনা করছে। কেন্দ্রকে শীর্ষ আদালতের সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget