এক্সপ্লোর

নিজেদের বিপুল সম্পত্তির উৎস প্রকাশ করুক বিজেপি, চ্যালেঞ্জ মায়াবতীর

বিএসপি সুপ্রিমো জানান, লোকসভা নির্বাচনের সময় বিজেপির অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকা ছিল। সেই টাকার উৎস খোলসা করেনি তারা।

লখনউ: বিজেপি ও আরএসএস-কে জাতভিত্তিক সংগঠন হিসেবে উল্লেখ করে গেরুয়া শিবিরকে তাদের আয়ের উৎস প্রকাশ করার চ্যালেঞ্জ দিলেন মায়াবতী। এদিন বিএসপি সুপ্রিমো বলেন, বিজেপি ও আরএসএস হল জাতভিত্তিক সংগঠন যারা চায় না সমাজের বঞ্চিত শ্রেণিভুক্ত মানুষের শিক্ষা ও ব্যবসায় অগ্রগতি হোক। গতকালই, ৪০০ কোটি টাকা মূল্যের একটি বাণিজ্যিক জমির জন্য মায়াবতীর ভাই ও তাঁর স্ত্রীকে নোটিস ধরিয়েছে আয়কর দফতর। পরের দিনই কেন্দ্রের শাসক দলকে নিশানা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতি, ওই ভাইকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করেছেন মায়াবতী। এদিন নেত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সভাপতি অমিত শাহের নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকে বিজেপি কোটি টাকার সম্পত্তি কিনেছে।  তিনি প্রশ্ন করেন, কোথা থেকে এত টাকা এল? কেন বিজেপি ও আরএসএস নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলসা করতে ভয় পাচ্ছে? এই বিপুল অর্থ কি বিজেপির বেনামী সম্পত্তি নয়? মায়াবতী বলেন, নিজেদের (বিজেপির) লোক যদি ধনী হয়, তাহলে কোনও সমস্যা নেই। অথচ, সমাজের বঞ্চিত শ্রেণির অগ্রসর হওয়া, বিশেষ করে শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে-- এসব সহ্য করতে পারে না শাসক দল। তাঁর আরও অভিযোগ, ক্ষমতা ও সরকারি মেশানারিকে কাজে লাগিয়ে জাতভিত্তিক শত্রুতা করছে বিজেপি। বিএসপি সুপ্রিমো জানান, লোকসভা নির্বাচনের সময় বিজেপির অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকা ছিল। সেই টাকার উৎস খোলসা করেনি তারা। তিনি বলেন, কে টাকা দিল, তা পরিষ্কার নয়। সকলেই ওই টাকার উৎস জানতে চাইছেন। তাঁর অভিযোগ, ওই টাকা দিয়ে ভোটের সময় গরিব ও বঞ্চিতদের প্রভাবিত করেছে বিজেপি। মায়াবতীর তোপ, বিজেপির উচিৎ আত্মসমালোচনা করা। যদি তারা নিজেদের রাজা হরিশ্চন্দ্র মনে করে থাকে, তাহলে নিজেদের লোকেদের বিপুল সম্পত্তির তদন্ত করে দেখাক। পরে রাজনীতি করুক।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Saokat Molla News | ডেডলাইন পার, ভাঙা হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে
Saokat Molla News | গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget