এক্সপ্লোর

ইডি-র আবেদনে মাল্যর পাসপোর্ট সাসপেন্ড করল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: সাসপেন্ড হল বিজয় মাল্যর পাসপোর্ট। নিজের কিংফিশার বিমান সংস্থার জন্য নেওয়া কোটি কোটি টাকা ঋণ শোধ না করে দেশ ছেড়ে লন্ডন চলে গিয়েছেন তিনি। সরকারি ব্যাঙ্কগুলি তাঁর কাছ থেকে ঋণের অর্থ আদায় করতে চায়। কিন্তু তিনি বারংবার নোটিস পেয়েও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরায় হাজিরা দিতে দেশে ফিরছেন না। মাল্য অবশ্য একাধিক বার ট্যুইট করে দাবি করেছেন, তিনি পালিয়ে যাননি। তাঁর আইনজীবীদের সওয়াল, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হতে তৈরি। তাঁর দেশে না ফিরলেও চলবে। কিন্তু এই সওয়াল মানতে নারাজ ইডি। তাদের সুপারিশেই শেষ পর্যন্ত মাল্যর পাসপোর্ট সাসপেন্ড করল বিদেশমন্ত্রক। এবার এই পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে ব্রিটিশ কর্তৃপক্ষকে।   রাজ্যসভার সাংসদ হওয়ার সুবাদে মাল্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। আজ ভারত সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেই পাসপোর্ট এক মাস সাসপেন্ড করা হল। মাল্যকে এক সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়ে তাঁর কাছে জানতে  চাওয়া হয়েছে, কেন পাসপোর্টটি বাতিল করা হবে না। ফলে বেশ চাপে পড়ে গেলেন মাল্য, এমনটাই মনে করা হচ্ছে।   মাল্য কিস্তিতে ঋণ মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁকে বিপুল পরিমাণ অর্থ ঋণ দেওয়া ১৮টি ব্যাঙ্ক, যাঁদের বেশিরভাগই  সরকারি, সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। গত সপ্তাহে মাল্য জানান,  তিনি সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার কোটি টাকা শোধ করে দেবেন। আর বিমানের ইঞ্জিন নির্মাতা একটি সংস্থার সঙ্গে ক্ষতিপূরণ সংক্রান্ত আইনি মামলা জিতলে কিংফিশার বাকি ২ হাজার কোটি টাকাও মিটিয়ে দেবে বলে জানান তিনি। আইডিবিআই ব্যাঙ্ক থেকে নেওয়া ৯০০ কোটি টাকা ঋণ মামলায় তাঁকে জেরা করতে চায় ইডি। তদন্ত সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, ‘তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার রাস্তা বন্ধ করে দিয়েছেন’ মাল্য। সেজন্যই তাঁর পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে।   গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ব্যাঙ্কগুলি আর্জি জানায়, মাল্য যাতে দেশ ছেড়ে কোথাও যেতে না পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার আগেই তিনি নিশব্দে লন্ডনে চলে গিয়েছেন বলে সরকারের তরফে আদালতে জানানো হয়।   প্রসঙ্গত, বিলাসবহুল, ঝাঁ চকচকে জীবনযাপনে অভ্যস্ত, কেতাদুরস্ত এই শিল্পপতি ২০০৩ সালে কিংফিশার এয়ারলাইন্স চালু করেন। কিন্তু চরম লোকসান, আর্থিক সঙ্কটে ডুবে গিয়ে ২০১২ সালে তার পরিষেবা বন্ধ হয়ে যায়। সংস্থার বহু কর্মী বেতন পাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget