এক্সপ্লোর

‘পদ্মাবৎ’ দেখানো হলে জ্বালিয়ে দেব সিনেমা হল, হুমকি ছত্তিসগঢ়ের রাজপুত সম্প্রদায়ের

রায়পুর: সুপ্রিম কোর্ট সারা দেশে ‘পদ্মাবৎ’ মুক্তির নির্দেশ দিলেও, ছত্তিসগঢ়ের রাজপুত সম্প্রদায়ের একাংশ এখনও সঞ্জয় লীলা বনশালীর ছবিটির বিরোধিতায় অনড়। ছত্তিসগঢ়ের স্বরাষ্ট্রমন্ত্রী রামসেবক পাইকরার কাছে স্মারকলিপি জমা দিয়ে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে রাজপুতদের একটি সংগঠন। সেইসঙ্গে ছত্তিসগঢ়ের রাজপুত সম্প্রদায়ের আরও এক সদস্য ট্যুইটারে হুমকি দিয়েছেন, ‘এটাই আমাদের শেষ হুঁশিয়ারি। আমাদের কাছে রানি পদ্মাবতী সর্বোচ্চ সম্মাননীয় ব্যক্তি। কাউকে তাঁর মর্যাদা নিয়ে খেলা করতে দেব না আমরা। যে সিনেমা হলগুলিতে ছবিটি দেখানো হবে, সেই হলগুলি পুড়িয়ে দেওয়া হবে।’ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রাজপুত করণী সেনার প্রধান লোকেন্দ্র সিংহ কালভি বলেছেন, ‘সব সামাজিক সংগঠনকে ছবিটির মুক্তি আটকে দেওয়ার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলিতে ‘পদ্মাবৎ’ চলতে দেওয়া উচিত নয়। যে সিনেমা হলগুলিতে ছবিটি দেখানো হবে, সেগুলির বাইরে কার্ফু-পরিস্থিতি তৈরি করার আবেদন জানাচ্ছি সবাইকে।’ লোকেন্দ্র আরও দাবি করেছেন, ‘পদ্মাবৎ’ মুক্তি পেলে দেশে সামাজিক সমস্যা তৈরি হবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটিকে নিষিদ্ধ করা উচিত। হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু একধাপ এগিয়ে বলেছেন, ‘আজ সুপ্রিম কোর্ট লক্ষ কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে। এই ছবিটি মুক্তি পেলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমাকে ফাঁসি দেওয়া হলেও লড়াই চলবে।’ আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো যে রাজ্যগুলিতে ‘পদ্মাবৎ’ নিষিদ্ধ করা হয়েছিল, সেই রাজ্যগুলি সহ সারা দেশেই ছবিটি মুক্তি পাবে। তবে রাজপুতদের সংগঠন সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধিতা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget