এক্সপ্লোর
তিনজনকে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

নাসিক: হঠাৎ খেপে গিয়ে ধারাল অস্ত্রের কোপে তিনজনকে খুন করল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। জখম হয়েছেন ৬ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার হিঙ্গানি-ডেহেরে গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে সত্যিই মানসিক রোগী কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নন্দগাঁও থানার পুলিশ সূত্রে খবর, আজ সকালে এই ঘটনা ঘটে। রবীন্দ্র বাগুল (৩০) নামে ওই মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় কেশব বাগুল, সুভাষ বচ্চভ ও বিজয় পওয়ার নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম ব্যক্তিদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Before You Go
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
অটো





















