এক্সপ্লোর

সিমির সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে তথ্য চেয়ে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

নয়াদিল্লি: নিষিদ্ধ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র সাম্প্রতিক কার্যকলাপ বা গতিবিধি সম্পর্কে খোঁজ নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।

সব রাজ্যকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে—বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) ধারায় ইতিমধ্যেই সিমিকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের ৩১ জানুয়ারি শেষ হচ্ছে।

কেন্দ্র জানিয়েছে, যদি দেখা যায়, এখনও সিমি দেশবিরোধী ও বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাহলে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হবে। এরজন্যই, বিভিন্ন রাজ্য থেকে সিমির গতিবিধি ও কার্যকলাপ সম্পর্কিত সাম্প্রতিক তথ্য চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

চিঠিতে বলা হয়েছে, যদি রাজ্য সরকার দেখে যে সিমি এখনও বেআইনি কার্যকলাপ সহ এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে যা দেশের অখণ্ডতা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে, অথবা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে তা যেন অবিলম্বে জানানো হয়।

পাশাপাশি, সাম্প্রতিক অতীতে সংগঠনের কেউ অভিযুক্ত, দোষী সাব্যস্ত বা ছাড়া পেয়েছে কি না, সেই তথ্যও রাজ্যগুলির কাছে চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। চিঠিতে এ-ও বলা হয়েছে, রাজ্য সরকার যদি মনে করে তাহলে নিষেধাজ্ঞার স্বপক্ষে সুপারিশ করতে পারে।

সেক্ষেত্রে, সিমির বিরুদ্ধে দায়ের করা রাজ্যের চার্জশিট, বেআইনি কার্যকলাপের প্রমাণ ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে। কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য রাজ্যগুলিকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে বলেছে কেন্দ্র।

প্রসঙ্গত, ২০০১ সালে সিমিকে জঙ্গিগোষ্ঠী ঘোষণা করে নিষিদ্ধ করে কেন্দ্র। সেই থেকেই নিষিদ্ধ সিমি। শেষবার ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য সিমিকে নিষিদ্ধ করা হয়।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget