এক্সপ্লোর

India-Pakistan: ভারতকে হুমকি দিয়ে 'ভিডিও প্রকাশ' পাকিস্তানি সেনাবাহিনীর? তুমুল বিতর্ক

India Vs Pakistan: 'অপারেশন সুইফট রিটর্ট'-এর ষষ্ঠ বার্ষিকীতে 'দুশমনা সান' নামে একটি নতুন গান প্রকাশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

নয়া দিল্লি: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিরুদ্ধে হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তিন দশক পর এবার প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও সোশালে কম জলঘোলা হয়নি। তবে এবার পাকিস্তানের এই ভিডিও নিয়ে তুমুল শোরগোল। 

'অপারেশন সুইফট রিটর্ট'-এর ষষ্ঠ বার্ষিকীতে 'দুশমনা সান' নামে একটি নতুন গান প্রকাশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ওয়াকিবহাল মহলের মত সেখানে ভারতকে সতর্ক করার চেষ্টা করা হয়েছে। সোশাল মিডিয়ায় সেই গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক হচ্ছে জোর। এদিকে, ভারতে তো বটেই,  এই গানটি পাকিস্তানের মধ্যেই সমালোচনার ঝড় তুলেছে। 

গানটিতে ২০১৯ সালের 'অপারেশন সুইফট রিটর্ট'-এর ঘটনাবলী তুলে ধরা হয়েছে। যেখানে পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছিল। সেই ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা হয়, যাকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল। 

গানটিতে সেই সময়কার একদম রিয়েল ফুটেজ ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে সংবাদ চ্যানেলের ক্লিপিং, বিমান বাহিনীর এক ঝলক এবং উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের চা হাতে হাসিমুখে থাকা ছবি। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা, আইএসপিআর, গানটিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক হিসেবে বর্ণনা করেছে ভিডিওটিতে।                                       

সোশাল মিডিয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর এই ভিডিওতে একজন পাকিস্তানি ইউজার কমেন্ট করেছেন, "কেউ একজনকে তাদের রবিবারের ম্যাচটি দেখাতে হবে। এখন সময় এসেছে এই লোকদের চা শেষ করে অন্যান্য ক্ষেত্রেও কাজ শুরু করার।" আরেক ইউজার লিখেছেন, 'ভারত আমাদের শত্রু নয়, এখন আমরা জানি যে এই লড়াই কেবল রাজনীতিবিদদের মধ্যে, জনসাধারণের মধ্যে নয়'। আরেকজন পাকিস্তানি ইউজার লিখেছেন, 'সীমান্ত ছেড়ে একটি সঙ্গীত ব্যান্ড তৈরি করুন'।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget