এক্সপ্লোর

Weather Update: চড়ছে পারদ, সপ্তাহান্তেই ৩০ পেরোবে এই জেলার তাপমাত্রা! ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ

West Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। মার্চের শুরুতেই কলকাতায় তাপমাত্রা পৌঁছতে পারে তিরিশের ঘরে। সময় যত গড়াবে ততই পাল্লা দিয়ে বাড়বে গরম।  দক্ষিণবঙ্গে গ্রীষ্মের আগমন বার্তা শোনা গেলেও, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী, দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া:  দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আজ সকালে কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সপ্তাহের শেষে কলকাতাতে তাপমাত্রা ৩৩/৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে হালকা তুষারপাত। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা। শুক্রবার তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই চার জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার বাড়বে বৃষ্টির  সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুর ও কোচবিহারে ও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে।                               

কলকাতার আবহাওয়া:  স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের সামান্য নিচে। মূলত পরিষ্কার আকাশ।  কাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে ; মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯০ শতাংশ।               

আরও পড়ুন: HS Exam 2025: কমল পরীক্ষার্থীর সংখ্যা, উচ্চমাধ্যমিকের আগে একগুচ্ছ নির্দেশিকা সংসদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget