এক্সপ্লোর
কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে খতম এক জঙ্গি

শ্রীনগর:কাশ্মীরে কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি। সামরিক বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, কুপওয়ারার লোলাব এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনা জওয়ানরা ওই এলাকায় অভিযান শুরু করেন। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেন জওয়ানরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। এতে এক জঙ্গি মারা পড়ে। নিহত জঙ্গির পরিচয় ও সে কোন গোষ্ঠীর সদস্য, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। অভিযান এখনও চলছে বলে জানা গিয়েছে।
Before You Go
CM Suvendu Adhikari: "ছেলেটার অপরাধ ছিল, আমার সহযোগী ছিল", নন্দীগ্রামে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের





















